13/07/2026 : 5:16 AM
আমার দেশ

প্রধানমন্ত্রী দেশের নাগরিককে আসাম আসতে কেন বললেন?

জিরো পয়েন্ট নিউজ, নতুন দিল্লি, ২২ সেপ্টেম্বর ২০২৪ :


বিশ্ব গন্ডার দিবস উপলক্ষে এই বিশেষ প্রাণীটির সুরক্ষার লক্ষ্যে তাঁর অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। দেশের সকল নাগরিককে তিনি আহ্বান জানিয়েছেন আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি পরিদর্শনের জন্য। কারণ, কাজিরাঙ্গা হল এক শৃঙ্গ গন্ডারের আবাস ও বিচরণভূমি।

এসম্পর্কে সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন: “আজ বিশ্ব গন্ডার দিবস। পৃথিবীর এই বিশেষ প্রাণীটির সুরক্ষায় আসুন আমরা আমাদের অঙ্গীকারের কথা আরও একবার ঘোষণা করি। অনেকেই বহু বছর ধরেই গন্ডার সংরক্ষণের কাজে যুক্ত রয়েছেন। তাঁদের সকলকেই জানাই আমার অভিনন্দন ও প্রশংসা।

গর্বের কথা ভারতে প্রচুর সংখ্যক একশৃঙ্গ গন্ডার রয়েছে। আমার আসামের কাজিরাঙ্গা সফরের স্মৃতি আজও আমি আনন্দের সঙ্গে রোমন্থন করি। আপনাদের সকলকে আহ্বান জানাই ওই অভয়ারণ্যটি পরিদর্শন করে আসার জন্য।”

Related posts

দেশে একদিনে করোনা আক্রান্ত ৫৭ হাজারেও বেশি, ভাঙল অতীতের সব রেকর্ড

E Zero Point

আন্তর্জাতিক যোগ দিবস: মেমারি থানায় বিশেষ যোগব্যায়াম প্রস্তুতি শিবিরের আয়োজন

ezeropoint

আদিবাসীদের ক্ষমতায়নের জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান

E Zero Point

মতামত দিন