29/09/2026 : 5:21 PM
আমার দেশ

আন্তর্জাতিক যোগ দিবস: মেমারি থানায় বিশেষ যোগব্যায়াম প্রস্তুতি শিবিরের আয়োজন

জিরো পয়েন্ট নিউজ মেমারি, আনোয়ার আলি আনসারী, ১৮ জুন ২০২৬:

​ ‘সুস্থ শরীর, সতেজ মন’—এই বার্তাকে সামনে রেখে মেমারি থানার উদ্যোগে উদযাপিত হলো আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশেষ যোগব্যায়াম প্রস্তুতি শিবির। বৃহস্পতিবার সকালে মেমারি স্টেডিয়াম মাঠে থানার সমস্ত পুলিশ কর্মীদের অংশগ্রহণে একটি বিশেষ যোগব্যায়াম সেশনের আয়োজন করা হয়।

​প্রতিদিনের ব্যস্ততা, মানসিক চাপ এবং আইন-শৃঙ্খলারক্ষায় নিরন্তর ডিউটির মাঝে পুলিশ কর্মীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতেই মূলত এই শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিন সকাল থেকেই মেমারি স্টেডিয়াম মাঠে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়।

​উক্ত যোগব্যায়াম সেশনে উপস্থিত ছিলেন মেমারির ডিওয়াইএসপি (DySP) মিজানুর রহমান, সিআই (CI) বি-স্নেহময় চক্রবর্তী এবং ওসি প্রীতম বিশ্বাসের উপস্থিতিতে মেমারি থানার ছোট-বড় সমস্ত স্তরের পুলিশ কর্মীরা অত্যন্ত উৎসাহের সাথে এই শিবিরে অংশ নেন। অভিজ্ঞ যোগ শিক্ষকের পরিচালনায় এদিনের সেশনে বিভিন্ন ধরনের আসন, প্রাণায়াম এবং ধ্যানের অনুশীলন করা হয়, যা মানসিক অবসাদ দূর করতে এবং কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে।

​অনুষ্ঠানে উপস্থিত উচ্চপদস্থ আধিকারিকরা জানান, পুলিশ কর্মীদের কাজের ধরণ অত্যন্ত চাপযুক্ত। তাই শরীর ও মনকে সুস্থ রাখতে প্রতিদিনের জীবনে যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি। কেবল দিবসের দিনই নয়, সারা বছর জুড়েই যাতে কর্মীরা নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর রাখেন, সেই আহ্বান জানানো হয় এই শিবির থেকে।

​মেমারি থানার পুলিশ কর্মীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সুশৃঙ্খল যোগাভ্যাস অনুষ্ঠানটিকে সম্পূর্ণ সফল করে তোলে। দিনশেষে মেমারি থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ নাগরিকরা।

Related posts

CAA নিয়ে বিভ্রান্তি দূর করতে মেমারিতে সহায়তা ক্যাম্প

ezeropoint +91 7797331771

জৈব পচনশীল বর্জ্য থেকে বিজয়পুরের এনএফএল সার উৎপাদন করবে

রক্তের চাহিদা পূরণের জন্য দেশের বিভিন্ন জায়গায় যুবকদের রক্তদান

ezeropoint +91 7797331771

মতামত দিন