07/09/2026 : 12:10 AM
আমার বাংলা

মন্তেশ্বরে দুর্ঘটনার কবলে মালডাঙ্গা-মেমারি বাস

জিরো পয়েন্ট নিউজ–কমল বড়া, মন্তেশ্বর, ১৯ অক্টোবর ২০২৪ :


দুর্ঘটনার কবলে মালডাঙ্গা-মেমারি বাস মন্তেশ্বরে। জানা যায় শনিবার সকাল ১০ টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের খাঁদড়া মোড়ে একটি ডাম্পারকে ওভারটেক করতে গিয়ে ডাম্পারের পিছনে ধাক্কা মারে একটি যাত্রীবাহী বাস।

স্থানীয় সূত্রে জানা যায় মালডাঙ্গা মেমারি-গামী বাসটি দ্রুতগতিতে একটি ডাম্পারকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে।  ধাক্কার মারার ফলে বাসের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। বাস ড্রাইভারের কেবিনে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য। দুর্ঘটনার জেরে মেমারি মালডাঙ্গা রোডে যান চলাচল বেশ কিছুক্ষণ ব্যহত হয়। দুর্ঘটনাস্থলে মন্তেশ্বর থানার পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে ও সমগ্র বিষয়টি নিয়ন্ত্রণে আনে।

Related posts

পঞ্চায়েত কর্মচারী সমিতি ৮০ জন অসহায় পরিবারের পাশে মেমারিতে

ezeropoint +91 7797331771

উচ্চ মাধ্যমিকে ‘ছাত্র বান্ধব’ মূল্যায়ন পদ্ধতিতে রেজাল্ট

ezeropoint +91 7797331771

দূুর্ঘটনাগ্রস্ত হনুমান উদ্ধার পাল্লারোড থেকে

ezeropoint +91 7797331771

মতামত দিন