08/09/2026 : 7:29 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু নাবালকের

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২ নভেম্বর ২০২৪ :


শনিবার রাত্রি ৮টা নাগাদ মেমারির নিমো মালপাড়া সংলগ্ন এলাকায়, বন্ধুর সঙ্গে বাইকে করে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে বাম্পার পাড় হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মৃত ১।

পুলিশ সূত্রে জানা যায় মৃত নাবালকের নাম শেখ আজিয়ার ইসলাম। বয়স আনুমানিক ১৭ বছর। বাড়ি মেমারি পৌরসভার তিন নম্বর ওয়ার্ড তথা সুলতানপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায় শেখ আজিয়ার ইসলাম তার পাড়ার এক বন্ধুর সঙ্গে বাইকে করে ঘুরতে গিয়েছিল। বাড়ি ফেরার পথে নিমো মালপাড়া সংলগ্ন এলাকায় বাম্পার পাড় হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেমারি থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় দুজনকে মেমারি গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শেখ আজিয়ার ইসলামকে মৃত বলে ঘোষণা করেন এবং তার বন্ধুকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়।

মেমারি থানার পুলিশ মৃতদেহটিকে থানায় নিয়ে যায় ময়না তদন্তের জন্য। মর্মান্তিক এই দুর্ঘটনায় নাবালকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সুলতানপুর এলাকায়।

 

Related posts

সাপের কামড়ে মৃত্যু স্কুলছাত্রীর

ezeropoint +91 7797331771

বিদ্যুত নেই, পানীয় জল নেই, রাজ্য সড়কে টায়ার পুড়িয়ে অবরোধে বাসিন্দারা

ezeropoint +91 7797331771

কালনায় বিবেকানন্দের পৈতৃক ভিটে মাটির সঙ্গে বিলীন

মতামত দিন