15/07/2026 : 4:17 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

সেফ ড্রাইভ, সেভ লাইফঃ হেলমেট বিহীন চালকদের হাতে গোলাপ মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১০ ডিসেম্বর ২০২৪ :


“এই পথেই জীবন /এই পথেই মরন আমাদের/ সবকিছু পথের বুকেই ‘_” জনপ্রিয় এই বাংলা গানটি বর্তমান সভ্যতার মানুষের যান্ত্রিক ও বস্তুবাদী জীবনের চরম সত্য হয়ে উঠেছে। সভ্যতার জয়যাত্রায় ব্যস্ততম মানুষ পথেই মূল্যবান জীবন অকালে হারিয়ে ফেলে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যের সর্বত্র ‘সেভ ড্রাইভ : সেভ লাইফ’শ্লোগানের মাধ্যমে পথ নিরাপত্তা সম্পর্কে অবহিত করতে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে এই কর্মসূচি গ্রহণ করে চলেছেন বিগত কয়েকবছর ধরে।

মঙ্গলবার সকালে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ও মেমারি থানার সহযোগিতায় সেফ ড্রাইভ, সেভ লাইফ সচেতনতা মূলক পদযাত্রা অনুষ্ঠিত হলো মেমারি শহরে। মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাসের তত্ত্বাবধানে ও ট্রাফিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফিসার  এ এস আই নানু দাসের নেতৃত্বে এই পদযাত্রা মেমারি থানা থেকে শুরু হয়ে কৃষ্ণবাজার, কলেজ মোড় হয়ে চকদীঘি মোড় হয়ে, চকদিঘি রোডে অভিযান সংঘ হয়ে চকদিঘী মোড়ে এসে শেষ হয়।

এই সচেতনতা মূলক পদযাত্রাতে পা মেলান ওসি প্রীতম বিশ্বাস, সি আই বিশ্বজিৎ মন্ডল সহ অন্যান্য পদস্থ পুলিশ অফিসার, হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়াররা।

পদযাত্রা চলাকালীন রাস্তার মোড়ে মোড়ে হেলমেটি বিহীন বাইক চালকদের একটি করে গোলাপ উপহার দেওয়া হয় এবং সচেতন করা হয়। তার সাথে ওসি ও সিআই সাহেব তাদের হেলমেট পড়ে বাইক চালানোর অনুরোধ করেন।

চকদিঘী মোড়ে সি আই বিশ্বজিৎ মন্ডল পথচলতি নাগরিকদের উদ্দেশ্যে বলেন, পথ নিরাপত্তার জন্য প্রচার পুলিশ প্রশাসন সবসময় করেলও নাগরিক সচেতনতার অভাব এখনও রয়েছে। আমরা অনুরোধ করবো হেলমেট পরে বাইক চালান, শুধু বাইকই নয় স্কুটি, ই-বাইক, ই-স্কুটিও হেলমেট পড়ে চালানোর জন্য বলবো।

Related posts

মন্তেশ্বরে করোনা পরীক্ষা শিবির

E Zero Point

বিতর্ক পিছু ছাড়ছে না তৃণমূলেরঃ নমিনেশন করতে পারলেন না মেমারির প্রার্থী

E Zero Point

শতাব্দীর রোড শোয়ে জনজোয়ার, প্রচার তুঙ্গে তৃণমূলের 

ezeropoint

মতামত দিন