07/09/2026 : 8:29 PM
খেলা

সম্প্রীতি কাপ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এজলেশ মেমারিয়ান্স

জিরো পয়েন্ট নিউজ,  বিশেষ সংবাদদাতা, মেমারি, ২৯ জানুয়ারি ২০২৫ :


স্বর্গীয় বিপ্লব চট্টোপাধ্যায় স্মৃতি সম্প্রীতি কাপ ক্রিকেট প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত হল পূর্ববর্ধমানের মেমারি খাঁড়ো যুবক সঙ্ঘ মাঠে ।পরিচালনায় খাঁড়ো যুবক সঙ্ঘ।

রবিবার ফাইনাল মনিরামবাটি একাদশ ও মেমারি এজলেশ মেমারিয়ান্স মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এজলেশ মেমারিয়ান্স ৫ উইকেটে মনিরামবাটি একাদশ কে পরাজিত করে।টসে জিতে প্রথমে ব্যাট করে মনিরামবাটি একাদশ ১৬ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করে। পরিবর্তে এজলেশ মেমারিয়ান্স ১৪ ওভারে ৫উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে।

আয়োজক সংস্থার, ক্রীড়া সম্পাদক হাফিজুর রহমান(টিপু) জানান,জয়ী দলের কালাচাঁদ রাই ম্যাচের সেরা ও পরাজিত দলের সমীরণ চট্টোপাধ্যায় প্রতিযোগিতার সেরা নির্বাচিত হয়।

Related posts

দিব্যাং ক্রিকেট প্রতিযোগিতা পূর্ব বর্ধমানে

ezeropoint +91 7797331771

থাইরয়েডে থেকে মুক্তি পাওয়ার প্রাকৃতিক উপায়

ezeropoint +91 7797331771

ক্ষুদে ফুটবলার নুর হাসানের পাশে প্লেয়ার্স হিউম্যানিটি-র রহিম নবি

ezeropoint +91 7797331771

মতামত দিন