07/09/2026 : 1:51 AM
RAMDAN2025ট্রেন্ডিং নিউজ

মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল জামালপুরে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৮ মার্চ ২০২৫ :


ভোর রাতে সেহরি ও দিনশেষে ইফতার করা রোজার দুটি গুরুত্বপূর্ণ কাজ ও ইবাদত। উভয় কাজের মাধ্যমেই পূর্ণ হয় রোজা। ইফতার গ্রহণকারী ও ইফতারের আয়োজনকারী উভয়ই রমজান মাসে সমান সাওয়াবের হকদার ।  যদি কেউ কাউকে ইফতার করায় তার জন্য রয়েছে অতিরিক্ত সাওয়াব ও তাৎপর্য।

রোজাদার গরিব কিংবা ধনী হোক, বন্ধু হোক বা আত্মীয়, দূরের বা কাছের, সে যে-ই হোক না কেন, তাকে ইফতার করালে তাতে উভয়ের জন্য রয়েছে বড় উপকার।

আমাদের দেশ সম্প্রীতির দেশ। নানা ধর্ম-মত-নির্বিশেষে আমাদের সহবস্থান। তাই মেমারি স্বপ্ন ভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা যেমন দুর্গাপুজোর সময় অসহায় দরিদ্র মানুষের পাশে থাকে ঠিক তেমনই ঈদের সময়েও। রমজান মাস শুরু হয়েছে গত ২ মার্চ রবিবার।

শুক্রবার ৬ টি রোজার দিনে মেমারি স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে পূর্ব বর্ধমানের জামালপুরে সেলিমাবাদ মাদ্রাসার ৫০ জন রোজদারকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল।

মেমারি স্বপ্ন ভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে জানা যায়, পবিত্র রমজান মাসে রোজদারদের ইফতারি করানোর মধ্য দিয়ে মেমোরি স্বপ্ন ওয়েলফেয়ার অর্গানাইজেশন রমজান মাসের কাজ শুরু করল তারা। আগামীতে আরও বিভিন্ন জায়গাতে এই ধরনের ইফতার মাহফিলের আয়োজন ছাড়াও অসহায় মায়েদের জন্য ঈদের জন্য নতুন শাড়ি প্রদান করবে।

 

Related posts

কেতুগ্রামে সামন্ত পরিবারের কালিপুজো এবার ১৭৮ বছরে পড়লো

ezeropoint +91 7797331771

নিম্ন মধ্যবিত্তদের শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে

ezeropoint +91 7797331771

গুজরাতে রয়েছে দক্ষিণেশ্বরের আদলে কালী মন্দির

ezeropoint +91 7797331771

মতামত দিন