13/07/2026 : 9:00 AM
আমার দেশ

শক্তিগড় জুট পার্কে স্বচ্ছতা পাখওয়াদা পালন

জিরো পয়েন্ট নিউজ – নিজস্ব সংবাদ, বড়শুল, ১৫ মার্চ ২০২৫ :


ভারত সরকারের “স্বচ্ছ ভারত অভিযান” কর্মসূচীর অন্তর্গত স্বচ্ছতা পাখওয়াদা ২০২৫ পালিত হলো পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে। বৃহস্পতিবার ১৩ মার্চ সকালে শক্তিগড় টেক্সটাইল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার একমাত্র জুট মিলে স্বচ্ছতা পাখওয়াদা ২০২৫ কর্মসূচী পালিত হলো।

এদিন সকালে শক্তিগড় জুট পার্কের সমস্ত কর্মচারী, শ্রমিকদের স্বচ্ছতা বিষয়ে অবগত করা হয়৷ কী ভাবে জুট মিলের ভিতরের চারপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। জুট মিলে ভিতরে দূষণ মুক্ত পরিবেশ গড়তে জোর দেওয়া হয়।

স্বচ্ছতা পাখওয়াদা অভিযানের মুল লক্ষ হল পরিবেশকে দূষণ মুক্ত করা এবং পরিবেশের সচ্ছতা বজায় রাখতে মানুষকে  সচেতনত করা।  একবার ব্যবহার করে ফেলে দিতে হয় এমন প্লাস্টিক যা হাটে বাজারে অহরহ ব্যবহৃত হয় তা বর্জন করে পরিবেশ বান্ধব জুটের ব্যাগ ব্যবহার করার পরামর্শ দেন আধিকারিকরা। এদিন জুট মিলের সামনে থেকে স্থানীয় পঞ্চায়েত অফিস পর্যন্ত একটি সচেতনতামূলক পদযাত্রা করা হয়৷

এই কর্মসুচীতে উপস্থিত ছিলেন শক্তিগড় টেক্সটাইল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সি. ই. ও. দুলালচন্দ্র দাস, জি. এম.  রবীন্দ্রনাথ সাহা, সি. এম অভিষেক আগরওয়াল, সুব্রত টোলা সহ জুট পার্কের অন্যান্য কর্মীবৃন্দ I

Related posts

শুরু হচ্ছে রাইস মিল মেসিনারীর আন্তর্জাতিক প্রদর্শনী বর্ধমানে

E Zero Point

দেশের মিডিয়ার মুখে কুলুপঃ ধর্ষিত দলিত তরুণীর মৃত্যু, দেশজুড়ে সোস্যাল মিডিয়াতে বিক্ষোভের ডাক

E Zero Point

প্রধানমন্ত্রী কেদারনাথ ধামে উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করেছেন

E Zero Point

মতামত দিন