05/08/2026 : 10:54 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

স্বনির্ভর গোষ্ঠীর দীর্ঘদিনের অচলাবস্থা কাটল, ব্লক প্রশাসনের হস্তক্ষেপে খুলল বন্ধ দরজা

জিরো পয়েন্ট নিউজ – নিজস্ব সংবাদ, জামালপুর, ১৫ মার্চ ২০২৫ :


পূর্ব বর্ধমান জেলার জামালপুর দুই পঞ্চায়েতের অধীনে থাকা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বনির্ভর গোষ্ঠীর সমস্যা অবশেষে মিটল। প্রায় দুই বছর ধরে বন্ধ হয়ে থাকা এই সংঘের কার্যকলাপ পুনরায় শুরু হওয়ায় এলাকার মহিলাদের মধ্যে খুশির আমেজ। জানা গেছে, সংঘের মহিলাদের মধ্যে মতভেদের জেরে ও সংঘের কিছু মানুষের ইন্ধনে সংঘের কার্যকলাপ স্তব্ধ হয়ে গিয়েছিল। সংঘের কয়েক জন বিক্ষুব্ধ মহিলা সংঘের মূল দরজায় তালা ঝুলিয়ে দেয়, যার জল গড়িয়ে ছিল বহু দূর যার ফলে কার্যত বন্ধ হয়ে যায় সংঘের সকল কার্যকলাপ। এই পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং এলাকার মহিলারা সংঘের কার্যকলাপ থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত ছিলেন।

অবশেষে নিজেদের ভুল বুঝতে পেরে সংঘের উভয় পক্ষই জামালপুর ব্লক উন্নয়ন আধিকারিক এবং জামালপুর ব্লক সভাপতির দ্বারস্থ হন। উভয় পক্ষই লিখিত অভিযোগ জানায় এবং সমস্যার সমাধান চেয়ে সাহায্যের আবেদন করেন।ব্লক উন্নয়ন আধিকারিক এবং ব্লক সভাপতির হস্তক্ষেপে এক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খুঁজে বের করা হয়। আলোচনার পর উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয় এবং সংঘের কাজকর্ম পুনরায় স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সংঘের এক সদস্যা, রাজর্ষি দাস, বলেন, “দীর্ঘ দুই বছর পরে পুনরায় আমাদের গোষ্ঠীর কাজকর্ম স্বাভাবিকভাবে শুরু হবে। আমরা সবাই খুবই খুশি। আশা করছি, এবার থেকে আমরা সংঘের কাজকর্ম সুন্দরভাবে চালিয়ে যেতে পারব”। ব্লক উন্নয়ন আধিকারিক এবং ব্লক সভাপতির কার্যকরী ভূমিকা প্রশংসিত হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাঁদের যৌথ উদ্যোগে সংঘের কাজ পুনরায় চালু হওয়ায় এলাকার মহিলারা নতুন করে কর্মসংস্থানের সুযোগ পাবেন বলে আশা করছেন। এই ঘটনার পর এলাকার অন্যান্য সংঘগুলিও নিজেদের মধ্যে মতভেদ এড়িয়ে সংঘবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, স্থানীয় স্তরে সংঘবদ্ধ কর্মসংস্থানের ক্ষেত্রে এই ধরনের সমস্যা অচিরেই মেটানো উচিত, যাতে কর্মসংস্থানের সুযোগ বন্ধ না হয়।

Related posts

সাতগেছিয়া বাজারে তৃণমূলের প্রতিবাদ মিছিল

E Zero Point

নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে প্রতিষ্ঠা দিবস পালন মেমারিতে

E Zero Point

পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের মতো হবেঃ বিজেপি নেতা সায়ন্তন বসু

E Zero Point

মতামত দিন