07/09/2026 : 12:08 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

প্রেমের প্রত্যাখানে আত্মহত্যা ১৯ বছরের প্রেমিকের

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মন্তেশ্বর, ৭ অক্টোবর ২০২২:


পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এ পিপলন গ্রামে বিক্রম চন্দ্র নামে এক যুবক প্রেমিকার কাছ থেকে প্রেমের প্রত্যাখানের জেরে অভিমানে বাড়িতে গলায় দড়ি দেয়।

পরিবারে অন্যান্য সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় কিন্তুু শেষ রক্ষা হয়নি মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত  চিকিৎসক তাকে  মৃত বলে ঘোষণা করেন।


মন্তেশ্বর থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ১৯ বছরের এই যুবকের আত্মহত্যার ঘটনায় পিপলন গ্রাম সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




Related posts

দার্জিলিং-এর উন্নয়নে আরও যত্নবান হওয়া উচিতঃ রাজ্যপাল

করোনা আবহে পূর্বস্থলীর ১২৪টি রাসপূর্ণিমার পুজো জৌলুসহীন

ezeropoint +91 7797331771

৭৫ দিনে শেষ হল বর্ধনান রেলষ্টেশন চত্বরের অন্নসেবা

মতামত দিন