23/07/2026 : 3:00 AM
আমার দেশ

রেলমন্ত্রীর কাছে সাংসদ ডাঃ শর্মিলা সরকারঃ রেলওয়ে ওভারব্রীজের দাবী

জিরো পয়েন্ট নিউজ – আনোয়ার আলি আনসারী, মেমারি, ২০ মার্চ ২০২৫ :


বৃহস্পতিবার সংসদ ভবনে ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সমর্থিত সাংসদ ডাঃ শর্মিলা সরকার। এদিন রেল সংক্রান্ত বিভিন্ন দাবী পত্র রেলমন্ত্রীর হাতে তুলে দিলেন।

এব্যপারে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ শর্মিলা সরকার দূরাভাষে জিরো পয়েন্টের প্রতিনিধিকে বলেন, কাটোয়া, মেমারি, মশাগ্রাম, কালনার ব্যস্ততম রেলগেটে রেল ওভার ব্রীজের দাবী দীর্ঘদিনের। এব্যপারে তিনি রেল মন্ত্রীর সাথে কথা বলেন।

এছাডা়ও ব্যান্ডেল-কাটোয়া, কাটোয়া-আজিমগঞ্জের লাইনে যাত্রীসুবিধার্থে ট্রেন সংখ্যা বৃদ্ধি করার ব্যাপারে দাবী রাখেন। বিগত করোনাকালে অগ্রদীপ স্টেশনটিকে হল্ট স্টেশনে রূপান্তরিত করা হয়েছিল সেটির পুনরায় পূর্ণাঙ্গ স্টেশন ক্যাটাগরি করার আবেদন জানানো হয়।

এদিন রেলমন্ত্রীর সাথে সাংসদ ডাঃ শর্মিলা সরকার রেলের ওভারব্রীজ হওয়ার ব্যপারে গুরুত্ব সহকারে আলোচনা করেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পুরো বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে আশ্বাস দেন।

Related posts

দেশে প্রতিদিন গড়ে ৩৮১ জনের আত্মহত্যা, মহারাষ্ট্র প্রথম, পশ্চিম বঙ্গ তৃতীয়

E Zero Point

করোনায় প্রান গেল সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির ছেলের

E Zero Point

সুপ্রিম কোর্টের নির্দেশে সর্বভারতীয় ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হবে নির্ধারিত সূচিতেই

E Zero Point

মতামত দিন