23/07/2026 : 4:51 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের মিছিল মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নিজস্ব সংবাদ, মেমারি, ৬ এপ্রিল ২০২৫ :


নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল মেমারি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের। শুক্রবার ও শনিবার মেমারি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জীর নেতৃত্বে মেমারি ১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত ১০ টি অঞ্চলে দেশজুড়ে ৭৪৮ টি নিত্য প্রয়োজনীয় ঔষধের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দুই দিনের প্রতিবাদ কর্মসূচি ও মিছিল করা হয়।

আমাদপুর, নিমো ১ ও ২, দলুইবাজার ১ ও ২, বাগিলা, দেবীপুর, গোপগন্তার ১ ও ২, দুর্গাপুর, দেবীপুর অঞ্চলের তৃণমূল কর্মী সমর্থকরা এই বিক্ষোভ মিছিলে পায়ে পা মেলান। মেমারি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী ছাড়াও ১০ টি অঞ্চলের প্রধান, উপপ্রধান, মেমারি ১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও সদস্যরা।

 

Related posts

এসবিএসটিসি-র নতুন চেয়ারম্যানকে সংবর্ধনা

E Zero Point

নদীয়ার ফুলিয়ায় উদ্ধার সদ্যজাত শিশু কন্যা!

E Zero Point

সাপের কামড়ে মৃত্যু মেমারির যুবকের

E Zero Point

মতামত দিন