28/08/2026 : 2:05 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তির মৃত্যু

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৬ জুলাই ২০২৫:


শনিবার রাত আনুমানিক ১২ টা নাগাদ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হলো মেমারিতে দুর্ঘটনায় গুরুতর আহত অলোক দাসের। পরিবার সূত্রে জানা যায় তিনি পেশায় নাপিত ছিলেন। বাড়ি দুর্গাপুর অঞ্চলের কাঁটাপুর গ্রামে। বিবাহিত অলোক দাসের আনুমানিক ৬ বছরের একটি পুত্র সন্তান আছে।

শনিবার রাত আনুমানিক ৭-৩০ থেকে ৮ টা নাগাদ মেমারি থানার অন্তর্গত দেবীপুর চেকপোস্ট এলাকায় জিটি রোডের ওপর বাইক ও লরির সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলো অলোক দাস। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মেমারি হাসপাতালে নিয়ে যায়। মোটরসাইকেল আরোহীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে বর্ধমানে হাসপাতালে রেফার করা হয়েছিলো। পরিবারের পক্ষ থেকে তাঁকে প্রথমে অনাময় হাসপাতাল ও পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জানা যায় তাঁর মাথা ও বুকে আঘাত লেগেছিলো। গভীর রাতে শারীরিক পরিস্থিতির অবনতি ঘটায় মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related posts

মমতাময়ী বিডিও সুবর্ণা মজুমদার

E Zero Point

ভয়েস ফর ভয়েসলেসের মানবিকতায় উদ্ধার বানর শিশু বর্ধমানে

E Zero Point

বিধানসভা ভোটের আগেই কালনা শান্তিপুর ব্রিজের জমিজট মেটাতে বৈঠক

E Zero Point

মতামত দিন