07/09/2026 : 12:52 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

অমানবিক দৃশ্য মন্তেশ্বরে, মিডডে মিলের ব্যাগভর্তি মাল নিয়ে স্কুলে যাচ্ছে ছাত্ররা

জিরো পয়েন্ট নিউজ–কমল বড়া, মন্তেশ্বর, ২২ অগাষ্ট ২০২৫ :


মিড ডে মিলের ব্যাগ ভর্তি মাল মাথায় নিয়ে ছোট ছোট পায়ে চলতে না পারলেও, স্কুলের পোশাকে সেই বাজার নিয়েই দীর্ঘপথ ধরে স্কুলে যেতে হয় কচিকাঁচা পড়ুয়াদের। রাস্তায় ভারী যানবাহনের দাপটে প্রতি পদে জীবনের ঝুঁকি থাকলেও উপায় নেই। না করলেই রোষানলে পড়তে হবে শিক্ষকদের। এই নিয়ে কেউ বলতে গেলে শিক্ষকদের সঙ্গে অশান্তিও হয় অভিভাবকদের।

নিত্যদিন এমনই এক অমানবিক ঘটনার সাক্ষী পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের ইশনা গ্রামের মানুষজন। স্থানীয় ও অভিভাবকদের অভিযোগ মন্তেশ্বরের ইশনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছোট ছোট পড়ুয়াদের স্কুল থেকে এক কিলোমিটার দূরে মিডডে মিলের বাজার করতে পাঠান। পড়াশোনা লাটেয় তুলে এইভাবে তাদের খাটানো হয়। এই নিয়ে বলতে গেলে স্কুল কর্তৃপক্ষ অশান্তি করে। যদিও ঘটনার কথা স্বীকার করে নেন প্রধান শিক্ষক। এমনই এক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালে প্রশাসনের তরফে শুরু হয়েছে তদন্ত।

Related posts

স্বাস্থ্যবিধি ভঙ্গ করে মন্দিরে পুণ্যার্থীদের ভিড় পূর্বস্থলীতে

ezeropoint +91 7797331771

মেমারিতে তৃণমূলের বিজয়া সম্মেলনী

ezeropoint +91 7797331771

লক্ষ্মী ভান্ডারে ফর্ম জমা নিচ্ছেন স্বয়ং মা লক্ষ্মী!!!

ezeropoint +91 7797331771

মতামত দিন