07/09/2026 : 3:29 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

প্রাক্তণ বিধায়িকার স্মরণে রক্তদান শিবির মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, নূর আহামেদ, মেমারি, ৩০ অগাস্ট ২০২৫:


বামপন্থী সংগঠন সি আই টি ইউ, ছাত্র যুব খেতমজুর মহিলা সমিতি মেমারি ১ পূর্ব এরিয়া সমম্বয় কমিটির উদ‍্যোগে মেমারির প্রাক্তণ বিধায়িকা মহারানী কোঙারের স্মরনে শনিবার সকালে তৃতীয় বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো মেমারির কালিতলায় সিপিআইএম পার্টি অফিসে।

রক্তদান শিবিরে ৩ জন মহিলা সহ মোট ২৮ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতা দের উৎসাহ দিতে শিবিরে উপস্থিত ছিলেন সনৎ ব্যানার্জী, পিযুষ বিশ্বাস, সজ্ঞয় গুই, অরিত্র মুখার্জী, হাসিবুল মন্ডলসহ অন্যান্যরা। রক্ত সংগ্রহে সহরোগিতা করেন বর্ধমান শহীদ শিবশংকর সেবা সমিতি।

Related posts

পূর্বস্থলীতে অমানবিক ও বর্বর আচরণে গরুর মৃত্যু

বিধায়ককে সংবর্ধনা মেমারিতে

ezeropoint +91 7797331771

করোনা আক্রান্ত এক স্বাস্থ্যকর্মীঃ আগামী রবিবার পর্যন্ত পাল্লারোড স্বাস্থ্যকেন্দ্র বন্ধ

ezeropoint +91 7797331771

মতামত দিন