04/03/2026 : 7:12 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারির বুকে এই প্রথমবার!!! সম্প্রীতি ঐক্য ম্যারাথন – রান ফর ইউনিটি

 জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৩ মার্চ ২০২৬ঃ

শরীরকে সুস্থ রাখতে এবং সমাজের সব স্তরের মানুষকে এক সুতোয় বাঁধতে ‘মেমারি সম্প্রীতি ঐক্য’ আয়োজন করতে চলেছে “Sampritir Aikyaa Marathon 2026 (Run For Unity)”। মেমারি সম্প্রীতি ঐক্যের সভাপতি সেখ আসরাফুল ইসলাম বলেন,  সব ভেদাভেদ ভুলে আমরা একসাথে পা মেলাই ঐক্যের পথে। আপনার একটি পদক্ষেপই পারে সমাজকে আরও একতাবদ্ধ করতে। ১৬ থেকে ৫০ বছর বয়সী যে কোনো ফিটনেস প্রেমী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারেন আমাদের এই মহতী উদ্যোগে! চলুন, একসাথে দৌড়াই সুস্থতা ও সম্প্রীতির লক্ষ্যে।

ইভেন্টের বিস্তারিত তথ্য:
📅 তারিখ: ২২শে মার্চ, ২০২৬
⏰ সময়: সকাল ৮টা থেকে
📍 শুরুর স্থান: আমাদপুর
🏁 শেষের স্থান: মেমারি বি.ডি.ও (B.D.O) গ্রাউন্ড
🏆 সেরা প্রতিযোগীদের জন্য থাকছে আকর্ষণীয় নগদ পুরস্কার:
🥇 ১ম – ₹৫০০০
🥈 ২য় – ₹৪০০০
🥉 ৩য় – ₹৩০০০
🎖️ ৪র্থ – ₹২০০০ | ৫ম – ₹১০০০ | ৬ষ্ঠ – ₹৫০০ | ৭ম – ₹৩০০
👕 বিশেষ চমক: অংশগ্রহণকারী সকলের জন্যই থাকছে Free T-Shirt!
▪️কীভাবে অংশগ্রহণ করবেন?
এই ম্যারাথনে যোগ দিতে বা বিস্তারিত জানতে পোস্টারে দেওয়া QR কোডটি স্ক্যান করুন অথবা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ (WhatsApp) নম্বরে মেসেজ করুন: [৭৬৭৯০৫৫৪১৯] 
Stay Fit, Stay Active! আজই আপনার নাম নথিভুক্ত করুন আর মেমারির এই প্রথম ম্যারাথনের গর্বিত অংশীদার হোন।

Related posts

অরঙ্গাবাদে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক প্রতিবাদ সভা

E Zero Point

ভাতারের আমবোনাই গাড়ি অপহরণের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার

E Zero Point

পান্ডুয়া কলকাতা বাস পরিষেবার শুভ উদ্বোধন

E Zero Point

মতামত দিন