13/07/2026 : 11:50 AM
আমার বাংলা

এবার মেমারিতে বামেদের নির্বাচনী থিম সং 

জিরো পয়েন্ট নিউজ মেমারি, আনোয়ার আলি, ৮ এপ্রিল ২০২৬:

সময়ের সাথ তাল মেলাতে না পারলে আপনি হারিয়ে যাবেন এ কথা আমরা সবাই জানি। তাই দেরিতে হলেও বামপন্থী নেতারা এবার যে সেটা বুঝেছেন তা এবারের বিধানসভা নির্বাচনের বামেদের প্রচারে দেখা যাচ্ছে। তাই পাল্লা দিয়ে তৃণমূল কংগ্রেসের পর এবার মেমারিতে বামেদের নির্বাচনী থিম সং প্রকাশ্যে।

বুধবার দুপুরে মেমারি কালিতলার সিপিআইএম পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রার্থী কৃশানু ভদ্রের সর্মথনে সোসাল মিডিয়া টিমের পক্ষ থেকে একটি নির্বচনী গানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। প্রার্থী কৃশানু ভদ্র ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা অভিজিৎ কোঙার, সনৎ ব্যানার্জী ও সঞ্জয় গুই। মূলত তৃণমূল কংগ্রেস ও বিজেপি কে কটাক্ষ করে রাজ্য ও স্থানীয় সমস্যাগুলিকে তুলে ধরে প্রার্থী কৃশানু ভদ্রকে ভোট দেওয়ার আবেদন করা হয়েছে এই

এই গানে।

Related posts

মেমারির মাটিতে পা রাখলেন মাউন্ট এভারেষ্টজয়ী

E Zero Point

বালির লড়িতে চাপা পড়ে মৃত মা ও দুই সন্তান, জামালপুরে রণক্ষেত্র

E Zero Point

পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ প্রথম সম্মেলন রসুলপুরে

E Zero Point

মতামত দিন