31/07/2026 : 5:26 AM
ট্রেন্ডিং নিউজ

কৃষিতে উন্নতির লক্ষ্যে প্রাকৃতিক কৃষি কর্মশালা মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ মেমারি, মৃত্যুঞ্জয় যশ, ১৪ জুন ২০২৬ঃ


কৃষিতে উন্নতির লক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা অনুষ্ঠিত হলো রবিবার । গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার মেমারি দু’নম্বর ব্লকের কিষান মান্ডিতে এই কর্মশালার শুভ উদ্বোধন হয় ।
অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্জ্বলন ও জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পাশাপাশি অতিথিদের চন্দনার ফোটা উত্তরীয় ও ফুলের স্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়।

রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দু’নম্বর ব্লকের কিষান মান্ডিতে এই কর্মশালায় উপস্থিত ছিলেন মেমারি ২ নম্বর ব্লকের বিডিও সৌমজিৎ বসু, মেমারী ২ পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু, কৃষি কর্মদক্ষ দীনবন্ধু পাল , এ ডিও কৌশিক মন্ডল , অভিজিৎ মুখার্জী, মিতালী সরকার হাজরা সহ অন্যান্যরা । মেমারি দু’নম্বর ব্লক এলাকার চাষীরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন ।


মূলত আগামী দিনে মাটিকে রক্ষা করে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে কিভাবে জৈবিক উপায় বা প্রাকৃতিক উপায়ে কৃষি কাজ করা যায় এবং তাতে উৎপাদনও ভালো হয় সেই সমস্ত বিষয় নিয়েই এদিন আলোচনা করেন আধিকারিকরা।
ভবিষ্যতে কৃষির উন্নয়নের পাশাপাশি যাতে মাটি ও তার উর্বরতা না হারাই সেদিকে বিশেষ ভাবে নজর পাত করতে হবে এমনটাই বার্তা দেওয়া হয় চাষীদের । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ আজমত হক।

Related posts

কলকাতা পুরসভার ১৩৮ টি আসন জিততে পারে তৃণমূলঃ সমীক্ষা

E Zero Point

আউসগ্রাম থানা ও গুসকরা পুলিশ ফাঁড়ির উদ্যোগে সামাজিক কর্মসূচী

E Zero Point

এটি প্রচার নয় বরং বিজয়োৎসব, ট্রেলার এখন দেখা যাচ্ছে, বিসর্জন হবে ৪ মে’, মেমারির জনসমুদ্র দেখে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

ezeropoint

মতামত দিন