30/08/2026 : 10:04 PM
অন্যান্য

মেমারি উপ-পৌরপ্রধান সুপ্রিয় সামন্ত মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদান দিলেন

স্টাফ রিপোর্টার, মেমারিঃ করোনাভাইরাসের মোকাবিলায় অর্থদানের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়েছে গোটা রাজ্য তথা মেমারিবাসী । এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রাণ তববিলে ৩০ হাজার টাকা দান করলেন মেমারি পৌরসভার উপ-পৌরপ্রধান ও জনপ্রিয় নেতা সুপ্রিয় সামন্ত। আজ সকালে তিনি ও তার সহকর্মী  মেমারি ব্লক তৃণমূল শিক্ষক সমিতির সভাপতি কৌশিক মল্লিক, জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি মুকেশ শর্মা, সমাজসেবী শুভেন্দু গুহকে সাথে নিয়ে আইসিআইসিআই ব্যাঙ্ক ম্যানেজারের মাধ্যমে জমা করেন।

উল্লেখ্য উপ-পৌরপ্রধান সুপ্রিয় সামন্ত ও তার সহযোগীরা প্রতিদিন অসহায় গরীব মানুষকে অন্নভোগ করাচ্ছেন।

ছবিঃ নূর আহমেদ

Related posts

দুয়ারে সরকারের প্রস্তুতি বৈঠক পূর্বস্থলী ১ ব্লক অফিসে

E Zero Point

ফিরে দেখাঃ ২০১১-তে আজকের দিনে ২৮ বছর পর ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন এমএস ধোনি

E Zero Point

ভিড় নিয়ন্ত্রণে এবার সশস্ত্র পুলিশ, কলকাতা সহ দুই জেলা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

E Zero Point