27/08/2026 : 3:35 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

আমেরিকার আন্দোলনকে যুবদের সংহতি কালনাতে

আলেক শেখঃ আমেরিকার কালো মানুষ জর্জ ফ্লয়েডকে সেখানকার বর্নবিদ্বেষী  পুলিশের নৃশংসভাবে  হত্যার প্রতিবাদে সেখানে  উত্তাল আন্দোলন গড়ে উঠেছে |  সেই আন্দোলনকে সংহতি জানিয়ে  বৃহস্পতিবার কালনার বৈদ্যপুর মোড়ে  ডিওয়াইএফআই-এর কর্মীরা বিক্ষোভ দেখায় |  লকডাউনের বিধি মেনে তারা  আমেরিকার পুলিশের অমানবিক আচরণের বিরুদ্ধে শ্লোগান দেয় |  এই হত্যার সাথে জড়িত সকল পুলিশ আধিকারিকদের পক্ষপাত হীন বিচার ব্যবস্থার মাধ্যমে কঠোর  শাস্তির দাবি তোলে | বিক্ষোভ সভায়  যুব নেতা হালিম শেখ,   বিরেশ্বর  নন্দী, নেপাল সরকার প্রমুখ  ভাষণ দিয়ে  কয়েকটা দাবি তোলে | তারা বলে–  বিশ্বের দেশে দেশে ডোনাল্ড ট্রাম্পের দাদাগিরি বন্ধ করতে হবে। অবিলম্বে ভারত সরকারকে আমেরিকার পদলেহন করা বন্ধ করতে হবে ।  খুনি ট্রাম্প – মোদী বন্ধুত্ব ধংস হোক।

Related posts

হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিলো সিপিআইএম

E Zero Point

তৃণমূলে ফিরছেন সাংসদ সুনীল মন্ডল? তৃণমূল কংগ্রেস কর্মীরা কোন চোখে দেখবেন?

E Zero Point

মঙ্গলকোটের বকুলিয়াই তাজা বোমা উদ্ধার

E Zero Point

মতামত দিন