27/08/2026 : 3:50 AM
আমার বাংলাখণ্ডঘোষপূর্ব বর্ধমান

মাসির মৃতদেহ সৎকার করতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল বোনপো

নিজস্ব সংবাদদাতা, খণ্ডঘোষঃ পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার গৈতান পুর চর মানা এলাকায় শারীরিক অসুস্থতার কারণে গতকাল মৃত্যু হয় ফুলিয়া মাহাতো নামে এক মহিলার। প্রতিবেশীদের সঙ্গে মাসির সৎকার করতে যায় টুনটুন মাহাতো নামে ওই যুবক। সৎকারের পর প্রবল বর্ষণের মধ্যে নদীর জলে স্নান করতে নামে সকলে। বৃষ্টির মধ্যে সকলের ঘরে ফিরল ঘরে ফিরে এলেও ঘড়ে ফেরেনি টুনটুন। বেলা বাড়তেই খোঁজ শুরু হলো পঁচিশ বছর বয়সের টুনটুনের, খোঁজ শুরু হয় নদীতে ও বহু খোঁজাখুঁজির পর আজ বেলা আড়াইটা নাগাদ নদীর জলে মৃত অবস্থায় পাওয়া যায় টুনটুন কে।  এ ঘটনায় এলাকার মানুষ শোকাচ্ছান্ন।

Related posts

অবলুপ্তপ্রায় বাদাই গানের আসর

E Zero Point

পথ কুকুরদের র‍্যাভিশ ভ্যাকসিন প্রদান মেমারিতে

E Zero Point

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মেমারিতে আরপিএফের বিশেষ নজরদারি

E Zero Point

মতামত দিন