28/05/2026 : 4:06 AM
আমার দেশ

ভারত-চিন সংঘর্ষে ৩ ভারতীয় সেনা শহীদ হলেন লাদাখে

সংবাদ সংস্থাঃ গত সোমবার রাতে দুই দেশের ভারত-চীন সেনা বাহিনীর সংঘর্ষ ৩জন ভারতীয় জওয়ান শহীদ হলেন। সংবাদসূত্রে জানা যায় যে, গ্যালওয়ান উপত্যকায় মুখোমুখি সংঘর্ষে একজন অফিসারসহ তিন সেনা সদস্য শহীদ হয়েছেন।

দীর্ঘদিন ধরে লাদাখে ভারত-চীনের মধ্যে  বেশকিছুদিন ধরে বিরোধ আরও গভীরতর হয়েছে। এই ঘটনা ঘটলো যখন দু’দেশের মধ্যে আলোচনার পরে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসছিল।

ভারতীয় সেনাবাহিনী থেকে জানা গেছে, কিছু সেনা চীনের দিকেও আহত হয়েছে। এই সংঘাত চলাকালীন কোনও ধরণের গুলি চালানো হয়নি, মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানা যাচ্ছে।

ভারতীয় সেনা কর্তৃক জারি করা একটি অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, “সোমবার রাতে গ্যালভান উপত্যকায় ডি-এসক্ল্যাশন প্রক্রিয়া চলাকালীন ভারত ও চীনের সেনাদের মধ্যে সহিংস সংঘর্ষ হয়েছিল। এই সময়ে, একজন অফিসার এবং ভারতীয় সেনার দুই সেনা মারা গেছেন। এই মুহূর্তে বিষয়টি শান্ত করার জন্য উভয় দেশের সিনিয়র সামরিক আধিকারিকরা একটি বড় সভা করছেন। ‘

অন্যদিকে এই ঘটনার পরে চিনের বিদেশ মন্ত্রকের আনুষ্ঠানিক বিবৃতিতে ভারত থেকে সেনাবাহীনির অনুপ্রবেশের অভিযোগ করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বেইজিং অভিযোগ করেছে যে ভারতীয় সেনারা সীমান্ত পেরিয়ে চীনা সৈন্যদের আক্রমণ করেছিল। চীনের পররাষ্ট্র মন্ত্রক বলেছে যে এ জাতীয় পরিস্থিতিতে একতরফাভাবে কাজ করা উচিত নয়।

উল্লেখ্য  গত ৬ জুন দুই সেনার লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের বৈঠকের পর ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। সীমান্ত থেকে সেনাও সরানো শুরু করেছিল দুই দেশ। সোমবারের নতুন করে সংঘর্ষের ফলে পরিস্থিতি আরও জটিল হল।

Related posts

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড

E Zero Point

চারধাম পরিযোজনার আওতায় চাম্বা সুড়ঙ্গের উদ্বোধন

E Zero Point

দেশজুড়ে ১৯ কোটির বেশি টিকাকরণ হয়েছে, দৈনিক সংক্রমণের হার কমেছে

E Zero Point

মতামত দিন