08/09/2026 : 7:02 PM
জীবন শৈলীরান্নাঘর

রান্নাঘরঃ ম‍্যাংগো হানি কুলফি

লাবনী মন্ডল, গুসকরা, পূর্ব বর্ধমান

ম‍্যাংগো হানি কুলফি

উপকরণঃ


পাকা মিষ্টি ভালো আম, দুধ, চিনি, রোস্টেড আটা, কাজু, কিসমিস ও মধু।।

প্রস্তুতি প্রণালীঃ


প্রথমে দুটি আম নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিন।তারপর 2লিটার দুধ নিয়ে ভালো করে ফুটতে দিন।দুধ ফুটে ফুটে ঘন হয়ে এলে তার মধ্যে দুই কাপ চিনি মিশিয়ে আবারো ভালো করে ফুটতে দিন। এবার একটি পাত্রে এক চামচ রোষ্টেড(শুকনো কড়াইতে নাড়া) আটা অল্প একটু দুধের সাথে মেশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এরপর মিশ্রনটি ফুটন্ত দুধের মধ‍্যে অল্প করে করে দিতে হবে এবং লক্ষ‍্য রাখতে হবে যাতে আটা জমাট না বেঁধে যায়।দুধটি আরোও ঘন হয়ে গেলে গ‍্যাস বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে মিশ্রণটি দিয়ে সাথে টুকরো করে রাখা আম একসাথে ভালো করে পেস্ট করে নিন।এরপর মিশ্রনটি একটি টিফিন বক্সে ঢেলে ফ্রিজে কমপক্ষে 4 ঘন্টা রেখে দিন।তারপর ফ্রিজ থেকে বক্সটি বের করে মিশ্রণটি আরোও একবার মিক্সিতে পেস্ট করে নিয়ে তার উপর পরিমানমতো কাজু ও কিসমিস দিয়ে সাজিয়ে টিফিন বক্সে ভরে সারারাত ফ্রিজে রেখে দিন। এবার আপনার সুবিধামতো ফ্রিজ থেকে বের করে উপর থেকে মধু ছড়িয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা ম‍্যাংগো হানি কুলফি।


আপনিও সামিল হতে পারেন আমাদের রান্নাঘরে। আপনার বানানো যেকোন রান্নার উপকরণ, প্রস্তুতি প্রণালী ছবিসহ পাঠিয়ে দিন আমাদের 7797331771 WhatsApp No-এ। সঙ্গে আপনার, নাম ও ঠিকানা।


Related posts

মাসের প্রথম দিন-কেমন যাবে আজ? জেনে নিন দৈনিক রাশিফলে

ezeropoint +91 7797331771

RAMADAN2023: ছোট্ট শিশুর অবুঝ মনের প্রশ্ন – রমজানে রোজা কেন রাখা হয়?

ezeropoint +91 7797331771

যাত্রাপথে কালীকথা-ভয়ঙ্কর থেকে অভয়প্রদানকারী

ezeropoint +91 7797331771

মতামত দিন