01/06/2026 : 11:25 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে ভাতার ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান শিবির

আমিরুল ইসলামঃ পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজ আপ্যায়াণ বিয়েবাড়িতে অনুষ্ঠিত হলো লাদাখে সীমান্তে চীনের হামলায় ভারতের যে সমস্ত জওয়ান নিহত হয়েছেন স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির। বর্ধমান মেডিকেল কলেজের ব্লাডব্যাঙ্কে এই রক্ত প্রদান করা হবে। মোট ৩০ জন রক্তদাতা রক্তদান করলেন এই রক্তদান শিবিরে।
আজকের রক্তদান শিবিরে প্রথমে বীর শহীদ সেনাদের শহীদ বেদীতে মাল্যদান করা হয় এবং তারপর এক মিনিট নীরবতা পালন করা হয়।
ভাতার ব্যবসায়ী সমিতির সম্পাদক অশোক কুমার হাজরা জানান, আমরা শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে আজকের এই রক্তদান শিবির করেছি। পাশাপাশি, যে সমস্ত মানুষ রক্ত দেবেন তাদেরকে একটি করে চারাগাছ তুলে দিচ্ছি সবুজ উন্নয়নের জন্য।

রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, বিশিষ্ট শিক্ষাবিদ কমল সোম, ভাতার ব্যবসায়ী সমিতির সম্পাদক অশোক হাজরা, রাজা কার্ফা, ভাতার পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ মান গোবিন্দ অধিকারী, ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রণব কুমার ব্যানার্জি, বলগোনা গ্রাম পঞ্চায়েতের প্রধান আমজাদ শেখ, বিশিষ্ট সমাজসেবী অমিত হুই, সঞ্চিত দত্ত, সান্তনু কোনার।

Related posts

মঙ্গলকোটে তৃণমূল শিক্ষক সমিতির পাড়ায় পাড়ায় পঠন পাঠন

E Zero Point

মায়ের হাত থেকে জাতীয় পুরস্কার গ্ৰহণ মেমারির মেয়ে দিগন্তিকার

E Zero Point

দুস্থদের পাশে দুই স্বেচ্ছাসেবী সংস্হা

E Zero Point

মতামত দিন