25/09/2026 : 2:03 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানরসুলপুর

জাতীয় চিকিৎসক দিবসে রসুলপুরের ডাক্তারদের সংবর্ধনা জ্ঞাপন

নিজস্ব সংবাদদাতা, রসুলপুরঃ আজ ১লা জুলাই,ভারতবর্ষে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পথিকৃৎ ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী  ডা: বিধান চন্দ্র রায়ের জন্ম দিন এবং মৃত্যু দিন। দেশের চিকিৎসা ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। সেই মহান ব্যক্তিকে সন্মান জানাতে এই দিনটিকে National Doctor’s Day হিসেবে পালন করা হয়।

বিগত কয়েকমাস ধরে আমাদের পৃথিবী করোনা নামক কঠিন মহামারীর শিকার। এরকম দুঃসময় পৃথিবীর বোধহয় আর কখনো আসেনি। এই কঠিন সময় তাদের কাছে আরও বেশী কঠিন, বর্তমানে যারা বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসা সেবার সাথে যুক্ত, অর্থাৎ যারা ডাক্তার। কারন আজকের দিনে তারা দিন রাত এক করে রোগীকে পরিসেবা দিয়ে যাচ্ছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে অনেক আক্রান্ত মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছে।

একজন ডাক্তার শুধুমাত্র তার সেবা দিয়েই মানুষের কাছে ঈশ্বরের পরের আসন টা দখল করেছেন। WE R RASULPURIAN এর পক্ষ থেকে আজ সেই সব ক্ষুদ্র ভগবান দের কুর্নিশ জানালো। রসুলপুর এবং রসুলপুর এর আশেপাশের বিভিন্ন ঔষুধের দোকান ঘুরে ঘুরে, সংস্থার সদস্যরাসমস্ত ডাক্তারদের অভিনন্দন ও শুভেচ্ছা স্বরুপ সংবর্ধনা জানানো হয়।

Related posts

মন্তেশ্বরে কাঁধ মিলিয়ে লড়াই করার বার্তা দিয়ে গেলেন রাসবিহারী হালদার

ezeropoint +91 7797331771

বর্ধমানে বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করলেন ৪৯ জন

মহিলা পুলিশ ছাড়া অভিযানে গিয়ে খালি হাতে ফিরল পুলিশ বর্ধমানে

ezeropoint +91 7797331771

মতামত দিন