জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মন্তেশ্বর, ২৮ সেপ্টেম্বর ২০২০:
একুশের নির্বাচনকে পাখির চোখ করে সম্প্রতি সাংগঠনিক বৈঠক করেছে তৃণমূল কংগ্রেস | যে বৈঠকে বিভিন্ন জেলায় ব্যাপক রদবদল করা হয়েছে | মাদার সংগঠন থেকে যুব সংগঠন বিভিন্ন ক্ষেত্রে রদবদল এনে বিধানসভা নির্বাচনের জন্য টিম গঠন করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় |
প্রাক্তন কর্মীর সঙ্গে উঠে এসেছে এক ঝাঁক নতুন মুখ | এর ব্যাতিক্রম হয়নি পূর্ব বর্ধমান জেলা ও ব্লক স্তরে | তেমনই পূর্ব বর্ধমান জেলায় তৃণমূল যুব কংগ্রেসের সদ্য নবনির্বাচিত সভাপতি রাসবিহারী হালদার | এবছর জেলার যুব দায়িত্ব পেয়ে তিনি নতুন উদ্যোমে ঝাঁপিয়ে পড়েছেন দলের কাজে | সকাল থেকে সন্ধ্যা তাকে ছুটে বেড়াতে হচ্ছে জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে | কোথাও সাংগঠনিক সভা আবার কোথাও তাকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছে তৃণমূলের কর্মীরা |

এমনই আজ তৃণমূলের এক জনসভা অনুষ্ঠিত হলো মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রাম বাজারে একতা মঞ্চে ব্লক মাদার কমিটি ও যুব যোদ্ধাদের মিলিতো মঞ্চ থেকে আগামী দিনের যে কর্মসূচি তা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার বার্তা দিয়ে গেলেন জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার | এছাড়া এই একতা মঞ্চে উপস্থিত ছিলেন,যুব তৃণমূল কংগ্রেসের বুয়াকে যুব সভাপতি দেবপ্রিয় যশ সহ সভাপতি রাকিবুল হক শাহ মন্তেশ্বর ব্লক সভাপতি আজিজুল শেখ, সহ-সভাপতি লালন শেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আহমদ হোসেন ছাড়াও আরো অনেক নেতা কর্মীবৃন্দ | কর্মীদের উপস্থিতিতে এই জনসভা জনজোয়ারে রূপান্তরিত হয়েছিল।
