26/08/2026 : 11:19 PM
আমার বাংলাখণ্ডঘোষদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

খন্ডঘোষে স্ত্রী, কন‍্যা সহ শ‍্যালিকাকে অস্ত্রের কোপ, অভিযুক্তকে গ্রেপ্তার ও আদালতে পেশ

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ গতকাল সন্ধ্যায় নিজের স্ত্রী সুমিত্রা বাউরী ও নিজের কন্যা সন্তান রাজলক্ষী বাউরী কে ধারালো অস্ত্রের কোপ মারেন পরান বাউরী ।পাশাপাশি শ‍্যালিকা বাধা দিতে এলে তাকেও কোপ মারেন অভিযুক্ত । এমনই চাঞ্চল্যকর ঘটনা খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ গ্রামের হাড়িপাড়া এলাকায় । জানা যায় পারিবারিক অশান্তির জেরে বেশ কিছুদিন ওই গৃহবধূ এবং তার কন্যা সন্তান পাশের পাড়ায় বোনের বাড়িতে চলে আসেন । এদিন বিকালে আচমকাই সেই বাড়িতে চলে আসেন অভিযুক্ত  পরান বাউরী । তারপরে নিজের স্ত্রী এবং কন্যা সন্তানকে বাঁঁশ দিয়ে আঘাত করেন ।পাশাপাশি ধারালো অস্ত্রের কোপ মারেন । বাড়িতে এমন ঘটনা ঘটছে দেখে শ‍্যালিকা বাধা দিতে যান । তাকেও  ধারালো অস্ত্রের কোপ মারেন জামাইবাবু । সেখান থেকে পুলিশ ওই তিনজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো এবং পাশাপাশি অভিযুক্ত স্বামীকে প্রথমে আটক করে তারপর গ্রেপ্তার করে আজ  বর্ধমান আদালতে তোলা হচ্ছে।

 

Related posts

ভাতারে একদিনের আদিবাসী ফুটবল টুর্নামেন্ট

E Zero Point

কৃষি ক্ষেতে গিয়ে মহিলাদের সংবর্ধনা জামালপুরে

E Zero Point

একলাফে অনেকটাই সস্তা পেট্রোল-ডিজেলঃ এখন মেমারিবাসী তাকিয়ে রাজ্যের দিকে

E Zero Point

মতামত দিন