28/05/2026 : 10:20 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

মঙ্গলকোটের চন্দ্রপুরে রেশনের মাল পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পরল এক ব্যক্তি

আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ২৮ জুলাইঃ


গতকাল রাত্রে রেশনের মাল পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পরল এক ব্যক্তি, ঘটনাটি মঙ্গলকোটের চন্দ্রপুর বাসস্ট্যান্ডে নিকস্থ কালী মাতা তেলের মিলে। এলাকাবাসীদের অভিযোগ ওই তেলের মিলের আড়ালে তারা অবৈধভাবে রেশনের মাল কেনাবেচা করছিল। ওই মিল মালিকের নাম এককড়ি গড়াই ও অর্জুন গড়াই। এলাকায় তারা বিজেপি কর্মী বলে পরিচিত।

সরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত পাঁজা জানান , অর্জুন গড়াই এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত, গোটা রাজ্যে জুড়ে দেখা যাচ্ছে বিজেপি কর্মীরা বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি করছে ও রেশন দুর্নীতি করছে আমার সরগ্রাম চন্দ্রপুর বাসস্ট্যান্ডে আজ একই ঘটনা ঘটেছে আমাদের প্রশাসনের ওপর আস্থা আছে প্রশাসন এর সঠিক পদক্ষেপ নেবে।

সরগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অসিত হাজরা জানান, আমি খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসেছি কাটোয়া থানার পুলিশ হাজির হয়েছে আশা করছি প্রশাসন এর সঠিক তদন্ত করবে। কারণ গরীব মানুষের খাবার নিয়ে যারা ব্যবসা করে তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার।

অপরদিকে অভিযুক্ত অর্জুন গড়াই জানান, আমি কোন রেশন দুর্নীতি করিনি। আমার এলাকায় বহু মানুষ রয়েছে যারা গ্রামে ঘুরে ঘুরে বাড়ি বাড়ি এই রেশনের আটা ও চাল কিনে আমি সেই সমস্ত ব্যক্তিদের কাছে কিনেছি যদি এটা অপরাধ হয় তাহলে আমি অপরাধী। আর আমি কোন রাজনীতির দলের সঙ্গে যুক্ত নয়।
সব মিলিয়ে এই চন্দ্রপুর বাজারে রেশনের মাল উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ সূত্রে খবর এখনো কোনো অভিযোগ কাটোয়া থানায় হয়নি, তদন্ত শুরু হয়েছে।

Related posts

পুরভোটের কারণে পিছিয়ে গেল কলকাতা বইমেলা

E Zero Point

পূর্ব বর্ধমানে বউ ফিরে পেতে ধর্নায় প্রথম পক্ষের স্বামী

E Zero Point

শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল জামাইয়ের মৃতদেহ

E Zero Point

মতামত দিন