07/09/2026 : 7:19 AM
আমার বাংলাউত্তর ২৪ পরগনাদক্ষিণ বঙ্গ

পুজোর আগে অসহায় পরিবারের পাশে স্বপ্ন পূরণ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, নৈহাটী, ৫ সেপ্টেম্বর, ২০২০:


অতিমারী করোনা—ছিনিয়ে নিল লাখ লাখ মানুষের প্রাণ। স্তব্ধ হয়ে রয়েছে জীবন, সমস্ত গতি বন্ধ হয়ে যাচ্ছে। তারই মধ্যে আসন্ন বাঙালীর শ্রেষ্ঠ উৎসব-দূর্গা পূজা-যার অর্থ সারা বছরের কষ্ট দুঃখ মনে চেপে রেখে কয়েকদিনের জন্য মা আসার আনন্দে মেতে ওঠা। কিন্তু ২০২০ কেড়ে নিচ্ছে তা-ও। এরই মধ্যে অসহায় মানুষ গুলোর মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে স্বপ্ন পূরণ। নৈহাটীর এই স্বেচ্ছাসেবী সংস্থা বিগত দিনে আমফান ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। এবার পুজোর আগে সেইসব অসহায় ১০০টি গরীব দরিদ্র মধ্যবিত্ত পরিবারের মানুষ গুলোর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন তারা।

 

Related posts

ভাটা মুখী বিষধর সাপের ঝাপান খেলা

ezeropoint +91 7797331771

মেমারির গর্ব প্রিয়াস্মিতাঃ দৃষ্টিহীন চোখে সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন

ezeropoint +91 7797331771

বালিকা বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিঃ মেমারিতে বর্ণাঢ্য পদযাত্রা

ezeropoint +91 7797331771

মতামত দিন