30/08/2026 : 4:27 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনা হাসপাতাল বেড থেকে নিখোঁজ রোগী

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ৪ অগস্ট ২০২০:


হাসপাতালের  বেড থেকে মঙ্গলবার সকালে এক   বিষপান করা রোগী নিখোঁজ হয়ে যান। ঘটনাটি ঘটে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। নাদন ঘাট থানার রায়পুর গ্রামের গৃহবধূ শেফালী গড়াই বৌমার উপর অভিমান করে সোমবার সন্ধ্যায় বিষপান করেন। সঙ্গে সঙ্গে তাকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। রাত্রে তার কাছে একজন আয়া ছিলেন। মঙ্গলবার সকালে এসে বাড়ির লোক জানতে পারেন শেফালী দেবী নিখোঁজ হয়ে গেছেন। নিখোঁজ মহিলার দেবর অসীম গড়াই জানান—আমরা হাসপাতাল সুপারের নিকট লিখিত অভিযোগ জানাতে গেলে তিনি তা নেননি।  অন্যদিকে থানায় অভিযোগ জানাতে গেলে, সেখান থেকেও পরামর্শ দেওয়া হয় আজকের মত আপনারা সন্ধান করে দেখুন। এ ব্যাপারে হাসপাতাল সুপারকে মোবাইলে ফোন করলে লাইন কেটে দেন। পরবর্তী পদক্ষেপ হিসাবে সুপারের হোয়াটসঅ্যাপে বিষয়টি জানার জন্য আবেদন করা হয়। তিনি হোয়াটসঅ্যাপ মেসেজে জানিয়ে দেন আমি এখন বর্ধমান সি এম ও এইচ অফিসে আছি ।

Related posts

জাতীয় চিকিৎসক দিবসে রসুলপুরের ডাক্তারদের সংবর্ধনা জ্ঞাপন

E Zero Point

কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পথসভা মঙ্গলকোটে

E Zero Point

আইপিএলের ধাঁচে মেমারিতে শুরু হবে বিসিপিএল

E Zero Point

মতামত দিন