30/08/2026 : 3:46 AM
আমার বাংলাকলকাতা

ময়দানের রাজা গোষ্ঠ পালের ১২৪ তম জন্ম বার্ষিকী পালন

জিরো পয়েন্ট নিউজ, রূপাঞ্জন রায়, কলকাতা, ১৯ অগাষ্ট, ২০২০:


আগামীকাল কলকাতার ফুটবল সম্রাট গোষ্ঠ গোপালের ১২৪ তম জন্মদিন। কিন্তু করোণা অতিমারির প্রকোপে আগামী দুদিন রাজ্য জুড়ে লকডাউন। এই পরিস্থিতিতে ময়দানের রাজা গোষ্ঠ পালের ১২৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বুধবার কলকাতা ময়দানে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এর উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন হয়। ফুটবলার গোষ্ঠ পালের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। সাথে ছিলেন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক কিংবদন্তি ফুটবলার রহিম নবি ও দাবারু দিব্যেন্দু বড়ুয়া । এছাড়াও ছিলেন দেবজিৎ ঘোষ,অমিত দাস,নাসিম আখতার,প্রশান্ত চক্রবর্তী, সৌমিত্র চক্রবর্তী, বাসুদেব মন্ডল সহ ময়দানের এক ঝাক প্রাক্তন ফুটবল তারকারা।এছারাও অনুষ্ঠানে আই এফ এ প্রেসিডেন্ট সহ উপস্থিত ছিলেন ময়দানের তিন প্রধান ফুটবল ক্লাবের কর্মকর্তারা।

Related posts

নশরতপুরে বারোয়ারি পুজো ভার্চুয়ালে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

E Zero Point

মেমারিতে হনুমানের আকস্মিক মৃত্যুঃ অন্তিমক্রিয়ায় এগিয়ে এলেন এলাকাবাসী

E Zero Point

পতকা উত্তোলন করলেন মেমারির প্রাক্তন বিধায়ক

E Zero Point

মতামত দিন