26/08/2026 : 5:40 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মোবাইল না পেয়ে আত্মঘাতী

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ২১ অগাস্ট ২০২০:


বাবার কাছে মোবাইল কিনে দেওয়ার আবদার করে না পেয়ে আত্মঘাতী হল এক তরুণ। মৃত মৃন্ময় শীলের (১৭) বাড়ি কালনা ১ নম্বর ব্লকের ধাত্রীগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভবানীপুর গ্রামে।  মৃতের বাবা একজন সেলুনের কর্মচারী। তিনি জানান কয়েকদিন ধরেই ছেলে তার কাছ থেকে একটি ১৭ হাজার টাকা মূল্যের মোবাইলের কিনে দেওয়ার আবদার করেছিল। কিন্তু লকডাউনে তেমন সেলুনে কাজ না হওয়ায় হাতে পয়সা করি ছিলনা। ফলে বলি কয়েকদিন অপেক্ষা করো,  তারপর মোবাইল কিনে দেবো। কিন্তু ছেলে অপেক্ষা করতে না পেরে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে চলে যায়। পরে বাড়ি থেকে একটু দূরে একটি গাছে তার মৃতদেহ ঝুলতে  দেখতে পাওয়া যায়।  পুলিশ মৃতদেহ উদ্ধার করে কালনা মহাকুমা হাসপাতালে পাঠায়। শুক্রবার মৃতদেহের ময়নাতদন্ত হয়।

Related posts

করোনাকালীন পরিস্থিতিতে মেমারিবাসীর জন্য প্রশাসনের কাছে বামেদের আবেদন

E Zero Point

দুয়ারে সরকার কর্মসূচিতে মাস্ক বিতরন

E Zero Point

বিনা খরচে করোনা আক্রান্তের জন্য অক্সিজেন পার্লার পূর্ব বর্ধমানে

E Zero Point

মতামত দিন