07/09/2026 : 5:55 AM
ক্রিকেটখেলা

আইপিএল থেকে সরে দাঁড়ালেন মালিঙ্গা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, ২ সেপ্টেম্বর, ২০২০:


ব্যক্তিগত কারণ দেখিয়ে এবারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। তার দল মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে বুধবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এক বিবৃতিতে মুম্বাই ইন্ডিয়ান্স জানায়, ‘ব্যক্তিগত কারণে মালিঙ্গা এই আসরে খেলতে না চেয়ে অনুরোধ করেছে।’

মনে করা হচ্ছে কয়েকদিন ধরে অসুস্থ থাকা বাবা সেপারামাদু মিল্টনের পাশে থাকতেই নিজেকে সরিয়ে নিয়েছেন মালিঙ্গা। প্রথম থেকেই আবুধাবিতে মুম্বাই দলের সঙ্গে যোগ দেননি মালিঙ্গা। সেই সময় তিনি টিম ম্যানেজমেন্টকে জানান, অসুস্থ বাবার কয়েক সপ্তাহের মধ্যেই অস্ত্রোপচার হবে। বাবার পাশে থাকতে চান তিনি। তাই টুর্নামেন্টের প্রথম দিকে থাকতে পারবেন না।

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি মালিঙ্গা। তাকে না পাওয়া দলটির জন্য বড় ধাক্কাই। এই পেসারের বদলি হিসেবে অস্ট্রেলিয়ার জেমস প্যাটিনসনকে নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

আইপিএলে মুম্বাইয়ের জার্সিতে একাধিক কীর্তি রয়েছে মালিঙ্গার। গত বছর রোহিত শর্মার দলকে ফাইনালে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর ছিলেন তিনি। ধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শেষ ওভারে বল করে দলকে জিতিয়েছিলেন মালিঙ্গা।

মুম্বাই ইন্ডিয়ান্সকে রেকর্ড ৪টি শিরোপা জেতাতে অন্যতম মুখ্য ভূমিকায় ছিলেন ৩৭ বছর বয়সী মালিঙ্গা। ১২২টি আইপিএল ম্যাচে ১৭০টি উইকেট নিয়েছেন তিনি। ৬ বার চারটি এবং একবার ৫ উইকেট শিকার করেছেন। আইপিএলে তার সেরা বোলিং ১৩ রানের বিনিময়ে ৫ উইকেট।

Related posts

সুব্রত কাপঃ জেলার  মুখ উজ্জ্বল করল কালনার পূর্ব সাহাপুর উচ্চ বিদ্যালয়

ezeropoint +91 7797331771

ভারত ও বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর ফুটবল

ezeropoint +91 7797331771

করোনাতঙ্ক কাটল কলকাতা নাইট রাইডার্স শিবিরে

ezeropoint +91 7797331771

মতামত দিন