06/08/2026 : 9:07 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

গণধোলাই- এ হত্যায় সরব বামপন্থীরা

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ৭ সেপ্টেম্বর ২০২০:


গণধোলাই খুন হয়ে যাওয়া  রবিন পালের ঘটনার প্রতিবাদে সরব হলেন বামপন্থীরা। এই ঘটনা কেন ঘটলো ও দোষীদের গ্রেপ্তারের দাবি তুলে   তারা এলাকায় ব্যাপক পোস্টার ও দেওয়াল লিখন   করেন।

উল্লেখ্য কালনা থানার পাথরঘাটা গ্রামে শনিবার ১০০ দিনের কাজ চলছিল। এই কাজের শ্রমিকদের সঙ্গে গ্রামের এক যুবক রবিন পাল এর বচসা বাঁধে। বচসার মাঝে রবিন পাল একজন শ্রমিকের হাতে অস্ত্রের কোপ মারেন  বলে অভিযোগ। তারপরে রবিন পাল গণধোলাই-এর শিকার হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রবিন পালকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তার  মৃত্যু হয়।  এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কালনা থানায় অভিযোগ লিপিবদ্ধ হলে পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করে।
এলাকার কৃষক নেতা মোহাম্মদ আলী  বলেন–  এইভাবে একজন বাসিন্দাকে  নিন্দনীয় ভাবে পিটিয়ে মেরে দেওয়া কোনভাবেই মেনে নেওয়া যায়না। আমি এর তীব্র  নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। দাবি করছি দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে দড়ি টানাটানি অব্যাহত আছে।

Related posts

নদী ভাঙ্গন প্রতিরোধ করতে মুর্শিদাবাদের ধানঘড়াবাসীদের পাশে স্থানীয় কবি সাহিত্যিকগণ

E Zero Point

কালনা বিজ্ঞান কেন্দ্রের বিনামূল্যে সবজিবাজার

E Zero Point

বিজেপির ‘বাড়ি বাড়ি মুষ্টি’ কর্মসূচী মেমারিতে

E Zero Point

মতামত দিন