12/07/2026 : 5:44 PM
আমার বাংলাআসানসোলদক্ষিণ বঙ্গপশ্চিম বর্ধমান

ভিক্ষা নয় চাকরি চাই – বিক্ষোভ পশ্চিম আসানসোলে

জিরো পয়েন্ট নিউজ – সুব্রত মজুমদার, আসানসোল, ২৯ সেপ্টেম্বর, ২০২০:


পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে জেলাশাসকের অসিফে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন পশ্চিমবঙ্গ এসএলএসটি প্রার্থী ও পশ্চিমবঙ্গ শিক্ষক চাকরি প্রার্থীরা। ভিক্ষা নয় চাকরি চাই এই দাবিতে তুলে বিক্ষোভ দেখানোর পাশাপাশি জেলাশাসকের হাতে একটি স্মারকলিপি তুলে দেন তারা।

গত ৪ বছর ধরে রাজ্যে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেনীর শিক্ষক নিয়োগ বন্ধ আছে বলে দাবি করেন বিক্ষোভকারিরা। যার ফলে অনেক ছাত্র ছাত্রীরা লাখ লাখ টাকা খরচ করে বিএড পাশ করে শিক্ষক শিক্ষিকার হওয়ার আশায় বসে আছে। কিন্তু শিক্ষক নিয়োগ পরীক্ষা না হওয়ায় যেমন বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনি ওই সব ছাত্রছাত্রীরা মানসিক ভাবে ভেঙে পড়েছে। তাদের দাবি অবিলম্বে উচ্চ প্রাইমারিকে আলাদা করে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেনীতে স্বচ্ছতার মাধ্যমে শিক্ষক নিয়োগ শুরু করতে হবে।

Related posts

ঘুমন্ত অবস্থায় এক যুবককে থেতলে দিল দলছুট এক দাঁতাল

E Zero Point

গৃহবধূ বধূকে নির্যাতন ও গৃহ সংস্কারে বাধা অভিযোগ,শশুর বাড়ির লোকের বিরুদ্ধে

E Zero Point

ঘুমন্ত অবস্থায় বাড়ি চাপা পড়ে মৃত দাদা ও ভাই

E Zero Point

মতামত দিন