30/08/2026 : 3:18 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ঘুমের মধ্যে সাপের কামড়ে মৃত্যু মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৪ অগাষ্ট ২০২১:


সাপের কামড়ে মৃত্যু হল ২৫ বছরের যুবকের। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত রসুলপুরের মলপুকুরের ঘটনা। মৃত যুবকের নাম হরি কর্মকার।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে খাওয়া-দাওয়া হরি কর্মকার ঘুমোতে যান হঠাৎ চিৎকারে ঘুম ভাঙ্গে বাড়ির লোকেদের। তারা বুঝতে পারেন যে সাপে কামড় দিয়েছে, সেইসময় বমি করতে করতে শরীর নিস্তেজ হয়ে যায় ঘরের মধ্যেই। তড়িঘড়ি করে পরিবারের লোকজন মেমারি গ্রামীন হাসপাতালে নিয় যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। মেমারি থানা থেকে মৃত ব্যক্তির দেহ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানা যায়।

হরি কর্মকার পেশায় একজন কলমিস্ত্রী। যুবকের মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের পরিবেশ। তবে দীর্ঘদিন ধরেই ওই এলাকায় সাপের উপদ্রব বেড়ে চলছিল বলে পরিবার সূত্রে জানা যায়।

Related posts

স্পর্শ না করে করে সাবান জলের ব্যবহার, মেকানিক্যাল ভেন্টিলেটর, ই-ক্লাসরুম সফটওয়্যার, স্বল্পমূল্যের নমুনা পরীক্ষার যন্ত্র, ভাইরাস ধ্বংসকারী মাস্ক ౼ কোভিড-১৯ বিজ্ঞানীদের এই সবকিছুই দ্রুত আবিষ্কার করতে বাধ্য করেছে বলে মনে করেন গবেষকরা

E Zero Point

কলকাতা মুখরিত হল ১০ হাজার কৃষকের পদচারণায়

E Zero Point

নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক দিবস পালন কালনায়

E Zero Point

মতামত দিন