27/08/2026 : 11:52 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

দুই বছরের কন্যাকে শ্বাসরোধ করে খুন, শ্বসুরের বিরুদ্ধে অভিযোগ বৌমার

জিরো পয়েন্ট নিউজ – কমল বড়া, মন্তেশ্বর, ৯ অক্টোবর, ২০২০:


পাড়ার মেয়েকে প্রেম করে বিয়ে। সেই বিয়ে মেনে নিতে না পারাই ঘুমন্ত অবস্থায় দুই বছরের নাতনিকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠলো শশুরের বিরুদ্ধে। এমনি অভিযোগ তুললো বৌমা। ঘটনাটি কালনা শহরের ১২ নম্বর ওয়ার্ডে। মৃত শিশুকে ময়না তদন্তের জন্যে কালনা মহকুমা হাসপাতালে পাঠায় কালনা পুলিশ। ঘটনার পর পলাতক অভিযুক্ত শশুর।


আড়াই বছর আগে কালনা শহরের মধুবন পাড়ায় পুষ্প মোহালির সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যাই সুনীল মোহালি। এর পরেই তাঁরা দুজন বিয়ে করে। বিয়ের পূর্বেই পুষ্প মোহালি অন্তঃসত্ত্বা হয়ে যায় এর পরে এক প্রকার এলাকাবাসীর চাপে পড়েই পুষ্পকে বিয়ে করে সুনীল মোহালি। তারপর থেকেই সুনীলের পরিবারের লোকজন মেনে নিতে পারেনি এই ঘটনা। এর আগেও তাঁদের সন্তানকে খুনের চেষ্টা করেছিল তাঁর শ্বশুর এমনই দাবি পুষ্প মোহালি। আজ সকালে চোখের আড়াল হতে শ্বাসরোধ করে তার শ্বশুর খুন করে বলে অভিযোগ করে মৃত শিশুর মা পুষ্প মোহালির। কালনা মহকুমার হাসপাতালে তাঁদের মেয়ে কথা বলছে না দেখে নিয়ে আসার পরই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃতদেহের মুখ থেকে রক্ত বেরোচ্ছিল। মৃতদেহকে ময়নাতদন্তের জন্য বর্ধমান রেফার করে কালনা মহকুমা হাসপাতালের চিকিৎসকরা।

Related posts

গলসিবাসীকে থানার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা

E Zero Point

বর্ধমানে পার্কাস রোডের মার্কেটে জীবাণুনাশক স্প্রে দরজা

E Zero Point

চাঁদা তোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড মালম্বায়, মন্ত্রী দিলেন সম্প্রীতির বার্তা

E Zero Point

মতামত দিন