15/07/2026 : 12:28 AM
আমার বাংলাদক্ষিণ ২৪ পরগনাদক্ষিণ বঙ্গ

দক্ষিণ ২৪ পরগনায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১ জন

জিরো পয়েন্ট নিউজ – বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা, ২৮অক্টোবর, ২০২০:


মঙ্গলবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে এক জনকে।ধৃতের নাম মুছা কালি মোল্লা।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের পূর্ব রাধানগর এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে পূর্ব রাধানগর এলাকায় বাসিন্দা মুছা কালি মোল্লা গোপনে আগ্নেয়াস্ত্র মজুত করছিল।আর এই খবর সুন্দরবন কোষ্টাল থানার পুলিশ গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ মুছা কালি মোল্লাকে হাতে নাতে ধরে ফেলে।ধৃতের কাছ থেকে পুলিশ ৯ টি আগ্নেয়াস্ত্র ৬ টি কার্তুজ উদ্ধার করে।এই বিষয়ে পুলিশ অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।এদিকে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে আগ্নেয়াস্ত্র গুলি স্থানীয় অপরাধীদের কাছে বিক্রি করার জন্য সংগ্রহ করে ছিল।তবে এই ঘটনায় আর কারা কারা যুক্ত আসে সে বিষয়ে খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।পুলিশ জানান আগ্নেয়াস্ত্র সহ এক জনকে গ্রেফতার করা হয়েছে।ধৃতের কাছ থেকে ৯ টি আগ্নেয়াস্ত্র ৬ টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।বিষয়টি নিয়ে পূর্ণ তদন্ত শুরু হয়েছে।

Related posts

অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

E Zero Point

স্কুলে ফাইনাল পরীক্ষায় ২৫ নাম্বারের মধ্যে ২৬ নাম্বার পেল পড়ুয়া

E Zero Point

লকডাউনের অজুহাতে মজুরি কমিয়ে দেওয়ায় বিক্ষোভ শ্রমিকদের

E Zero Point

মতামত দিন