07/09/2026 : 3:48 PM
আমার বাংলাকাটোয়াদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

শুভেন্দু অধিকারী অনুগামীদের পক্ষ থেকে বস্ত্র বিতরণ

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, কাটোয়া, ১ নভেম্বর ২০২০:


শারদ উৎসব উপলক্ষে কিছু দিন আগেই পূর্ব বর্ধমান জেলার দাদার অনুগামীরা বিভিন্ন এলাকায় দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন।
দুর্গাপূজার পরেও সেই বস্ত্র বিতরণ অনুষ্ঠান ক্রমাগত তারা করেই চলেছে বিভিন্ন এলাকায়।
এদিন লক্ষ্মী পুজো উপলক্ষে, রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে, পূর্ব বর্ধমান জেলার আমরা দাদার অনুগামীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল কাটোয়া ১নং ব্লকের কারুলিয়া গ্ৰামে।

উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার দাদার অনুগামীর পক্ষ থেকে সুজন সর্দার,সুমন্ত ঘোষ, দেবদাস চৌধুরী ও শশাঙ্ক দাস সহ দাদার একাধিক অনুগামীর সদস্যরা। বৃষ্টি মাথায় নিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে গ্রামের সাধারণ মানুষ যেভাবে এই অনুষ্ঠানের সাক্ষী থাকলো তা চোখে পড়ার মতো।


এইদিন গ্ৰামের বেশ কিছু দুঃস্থ মানুষদের হাতে মাস্ক ও নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষেরা।

Related posts

পারিবারিক অশান্তির কারণে আত্মঘাতীর চেষ্টা

ezeropoint +91 7797331771

শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান মঙ্গলকোটে

ezeropoint +91 7797331771

জাতীয় শিক্ষা নীতি বাতিলের দাবীতে বিক্ষোভ

ezeropoint +91 7797331771

মতামত দিন