26/08/2026 : 11:25 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

রাতের অন্ধকারে পূর্ব বর্ধমানে ২ লক্ষ টাকার পেঁয়াজের বীজ নষ্ট করল দুষ্কৃতীরা

জিরো পয়েন্ট নিউজ – লক্ষণ দেবনাথ, পূর্বস্থলী,  ১০ নভেম্বর,  ২০২০:


পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদন ঘাট ব্রিজ এর নিকট শাহজাদপুরের এক চাষী বুদ্ধদেব হালদার তার ২৭ কাঠা জমিতে পেঁয়াজের বীজ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু অধিক খরচ হওয়ার কারণে তারা আরও ৫ চাষির কাছে আর্থিক সহযোগিতা নিয়েছিলেন, ৬৪ সিমিলে নাদন ঘাট ব্রিজের নিচে বীজতলা করলে ওই জমির পাশেই নদী তাই চাষের জমি জল কিনতে হয়নি চাষিরা পালা করে রক্ষণাবেক্ষণ করতেন এক সপ্তা আগে ওই বীজ থেকে অঙ্কুরোদগম হয় বৃহস্পতিবার ওই ভিতরে বিভিন্ন ধরনের কথা ছিল কিন্তু তার আগে গতকাল রাতের কিছু দুষ্কৃতীরা রাতের অন্ধকারে ওই বিষয়ের উপর বিষাক্ত রাসায়নিক স্প্রে করে দেওয়ার অভিযোগ ওঠে।


ইতিমধ্যেই চাষিরা থানায় অভিযোগ দায়ের করে পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে তাদের অনুমান প্রায় দু লক্ষ টাকার ক্ষতি হয়েছে তাদের তারা আরো জানায় সকলে ব্যাংক থেকে টাকা লোন নিয়ে পেঁয়াজের বীজ বুনে ছিল কিন্তু এখন তারা ব্যাংকের টাকা কিভাবে পরিশোধ করবে তারা ভেবে পাচ্ছেনা তাই তাদের এখন আত্মহত্যা ছাড়া আর কোন উপায় নেই ।


পঞ্চায়েত প্রধান শহিদুল শেখ, জানায় যে এই এলাকায় এর আগে এমন কোন ঘটনা ঘটেনি এ তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Related posts

জামালপুরে সপ্তাহব্যাপী মহিলা রক্তদান শিবিরে ৩৬০ জনের রক্তদান

E Zero Point

আবাস যোজনায় দুর্নীতি রাজ্য সড়ক অবরোধ

E Zero Point

চরম বিপাকে কালনার রাখি শিল্পীরা

E Zero Point

মতামত দিন