07/09/2026 : 7:13 AM
খেলা

মঙ্গলকোটে একরাত্রি ব্যাপী কাবাডি প্রতিযোগিতা

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ১২ নভেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের আমরা কজনের উদ্যোগে একরাত্রি ব্যাপী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত । ১৬ টি দল অংশগ্রহণ করেছিল খেলায়।

করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য মঙ্গলকোট আমরা ক’জন ক্লাব অভিনব উদ্যোগ নিয়েছিলেন। তারা প্রায়ই মঙ্গলকোটের খেলার মাঠের বিভিন্ন জায়গায় সরাসরি সেই খেলা দেখানোর জন্য এলসিডি লাগিয়েছিলেন। এর ফলে মাটির অনেকটা কমেছে বলে দাবি ক্লাবের সদস্যদের।

খেলায় ফাইনালে জয়ী ও বিজয়ী টিম কে আর্থিক পুরস্কারসহ ট্রফি দেওয়া হয়।

খেলাটি শুরু হয় সন্ধ্যা ছটা থেকে। সারা রাত্রি ধরে এই টুর্নামেন্ট।

খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন মঙ্গলকোট পঞ্চায়েতের উপপ্রধান শান্ত সরকার,পঞ্চায়েত সদস্য লাল্টু শেখ বিশিষ্ট সমাজসেবী মিহির ঘোষ।

ক্লাবের সদস্য শেখ মকবুল জানান, আমরা এই কাবাডি প্রতিযোগিতা আয়োজন করতে পেরেছি আমাদের গ্রামের সকল মানুষের সহযোগিতায়। আমাদের ক্লাবের পক্ষ থেকে সকল গ্রামবাসীকে ধন্যবাদ। পাশাপাশি এখানে জয়ী, বিজয়ী দলকে আর্থিক পুরস্কারসহ আমরা ট্রফি দেয়া হবে। খেলায় ফাইনালেও ওঠেন মঙ্গলকোটের নোয়াপাড়া একাদশ ও মঙ্গলকোট একাদশ। ফাইনালে 5 পয়েন্টে জয়লাভ করে মঙ্গলকোট একাদশ।

Related posts

৩৭তম জাতীয় গেমস্ – এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ezeropoint +91 7797331771

মেমারিতে শুরু হলো এমপিএল

ezeropoint +91 7797331771

৪৫ বলে সেঞ্চুরি

ezeropoint +91 7797331771

মতামত দিন