30/08/2026 : 5:27 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে জমিয়তে উলামা

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২৬ নভেম্বর, ২০২০:


সহজপুর শাখা জমিয়তে উলামার উদ্যোগে বর্ধমান জেলা জমিয়তে উলামার তত্বাবধনে কালনা ১ নং ব্লকের কাঁকুড়িয়া গ্ৰাম পঞ্চায়েতর কৈলাশ পুর গ্ৰামে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে ১৩ টি পরিবারকে আর্থিক সাহায্য ও অন্যান্য সামগ্রী যেমন শীতের পোশাক, কম্বল, শাড়ি, শুকনো খাবার, সরিষার তেল ইত্যাদি বিতরণ করা হয়।

ক্ষতিগ্রস্থ ১১ টি পরিবারকে নগদ ৭০০০(সাত হাজার) টাকা এবং দু জন বিধবাকে নগদ ১০০০০ (দশ হাজার) টাকা করে সাহায্য করা হয়েছে । উপস্থিত ছিলেন বর্ধমান জেলা জমিয়তে উলামার সম্পাদক হজরত মাওলানা ইমতিয়াজ আলী সাহেব, বিশিষ্ট সমাজসেবী সেলিম সেখ, ইউসুফ সাহেব, নঈম সাহেব, ফারুক সাহেব , রফিক সাহেব, আলতাফ হোসেন মন্ডল এবং সহজপুর শাখা জমিয়তে উলামার সম্পাদক মুফতি ফজলে আমিন মন্ডল সহ অন্যান্যরা ।

Related posts

বৃদ্ধাশ্রমে ইন্ডিয়ান অয়েল এর ৬২ তম জন্ম দিবস পালন

E Zero Point

কান্দিতে হনুমান পূজার নিরঞ্জনে বিশাল শোভাযাত্রা

E Zero Point

দুয়ারে পঞ্চায়েত নির্বাচনঃ ২১ শে জুলাই “শহীদ মঞ্চ” থেকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে দল কি কঠোর হতে পারবে?

E Zero Point

মতামত দিন