07/09/2026 : 2:37 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

বিজেপি সভাপতির উপর হামলার প্রতিবাদে কালনা বিক্ষোভ

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১১ ডিসেম্বর, ২০২০:


দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কৈলাশ বিজয় বর্গীর কনভয়ের ওপর হামলার প্রতিবাদে কালনা কাটোয়া এস টি কে কে রোডের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের হেমায়েতপুর বিজেপি পার্টি অফিসের সামনে পথ অবরোধ কর্মসূচি পালিত হয় ।

এই পথ অবরোধ কর্মসূচিতে উপস্থিত জেলা কমিটির সদস্য প্রাণকৃষ্ণ তাপাদার, ৩৬ নং মন্ডলের সাধারণ সম্পাদক বিশাল চৌধুরী, মন্ডল যুব মোর্চার সভাপতি বিশ্বজিৎ ঘোষ সহ আরো অনেকে। এদিন অবরোধ প্রায় একঘন্টা চলার পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। এদিন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মী সমর্থকরা।

Related posts

সংযুক্ত মোর্চার প্রার্থী গোবিন্দ রায়ের প্রচার

পঞ্চায়েত নির্বাচন পাখির চোখঃ তৃণমূলের সভা মেমারিতে

ezeropoint +91 7797331771

ফরাক্কায় গঙ্গার বুকে ইলিশের আশায় মৎস্যজীবীরা

ezeropoint +91 7797331771

মতামত দিন