08/09/2026 : 8:09 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

একুশের লক্ষ্যে মঙ্গলকোটে বিজেপির তৎপরতা বাড়ছে

জিরো পয়েন্ট নিউজ – জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, মঙ্গলকোট, ১৩ ডিসেম্বর ২০২০:


২০২১ এর ভোট যত এগিয়ে আসছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে বিজেপির তৎপরতা তত বাড়ছে। দলীয় কর্মসূচি ‘গৃহ সম্পর্ক’ কে সামনে রেখে জেলার সহ-সভাপতি রানাপ্রতাপ গোস্বামীর নেতৃত্বে প্রায় প্রত্যেক দিন চলছে জনসংযোগের কাজ।

গত ১২ ই ডিসেম্বর পশ্চিম মঙ্গলকোটের ৪৯ নং মণ্ডলের গোতিষ্ঠা অঞ্চলের রাধানগর গ্রামের ৩৩ নং বুথে প্রায় প্রতিটি বাড়ি ঘুরে বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারের সাফল্যের কথা তুলে ধরার সঙ্গে সঙ্গে কাটমানি, তোলাবাজি সহ তৃণমূলের বিভিন্ন দূর্নীতির কথা তুলে ধরা হয়। জেলার সহ-সভাপতি ছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৪৯ নং মণ্ডলের সভাপতি সমীর দাস, সাধারণ সম্পাদক প্রসেনজিত লাহা ও শান্তি ঘোষ, সম্পাদক সুশান্ত কুমার দাস, কৃষাণ মোর্চার সভাপতি অঞ্জন ঘোষ সহ বিজেপির স্হানীয় নেতা-কর্মীরা।


পরে রানাপ্রতাপ বাবু বলেন – প্রচারে আমরা মানুষের সামনে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী কর্মসূচি তুলে ধরার সঙ্গে সঙ্গে তৃণমূলের দূর্নীতির কথা তুলে ধরছি।

Related posts

ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু ২ স্কুল পড়ুয়ার

ezeropoint +91 7797331771

একটি মানবিক আবেদনঃ জীবনযুদ্ধে লড়াই করছে মেমারি যুবক

ezeropoint +91 7797331771

মঙ্গলকোটের চন্দ্রপুরে রেশনের মাল পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পরল এক ব্যক্তি

ezeropoint +91 7797331771

মতামত দিন