27/08/2026 : 7:10 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

সাগরদীঘিতে স্বচ্ছ ভারত অভিযান

জিরো পয়েন্ট নিউজ – মুর্শিদাবাদ, ১৪ ডিসেম্বর ২০২০:


মুর্শিদাবাদে সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাষ্ট ও সাগরদিঘী হাসপাতাল স্বাস্থ্যকর্মীদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল “স্বচ্ছ ভারত অভিযান” ও “কায়াকল্প” কর্মসূচি।
সাগরদিঘী হাসপাতাল চত্বরে পড়ে থাকা আবর্জনা সাফাই অভিযান চালিয়ে আজ সাগরদিঘী এলাকা বাসির কাছে হাসপাতাল বা সাস্থকেন্দ্র গুলোকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার এক বার্তা পৌঁছে দিল এই ট্রাস্ট। এছাড়াও সাগরদিঘী বাজার এলাকায় তারা পরিবেশ সচেতনতা বাড়াতে একটি র‌্যালির আয়োজন করে। সম্পূর্ন অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রীমান মির্জা জজবুল।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরদিঘী হাসপাতালের ডাক্তার সহ নার্স ও সাফাই কর্মীরা।
ট্রাস্টের সকল সদস্য ও সদস্যা-দের সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালেরর পক্ষ থেকে অনেক সাধুবাদ জানানো হয়।

Related posts

লায়ন্স কোভিড ক্যান্টিন পান্ডুয়াতে

E Zero Point

তিন দিনব্যাপী স্বর্গীয় রাম চন্দ্র ঘোষ স্মৃতি ফুটবল ট্রফি

E Zero Point

তৃণমূল প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচার দেবীপুরে

E Zero Point

মতামত দিন