30/08/2026 : 2:51 PM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

এবার বিজেপির লক্ষ্য পৌরসভা…গেরুয়ার ছোঁয়া কান্দিতে

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ৩১ ডিসেম্বর, ২০২০:


একুশের নির্বাচনকে পাখির চোখ এখন ভারতীয় জনতা পার্টির। তাই এবার বিজেপি নেতা মুকুল রায় নেমেছেন অপারেশন পৌরসভা।

কান্দি পৌরসভার দুজন বামফ্রন্ট সমর্থিত নির্দল কাউন্সিলর বিজেপিতে যোগ দিলেন পশ্চিমবঙ্গ বিজেপি সদর দপ্তর কলকাতায়। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের হাত ধরে এদিন ওই দুই কাউন্সিলর দেবজ্যোতি রায় ওরফে তৃপ্তি রায় (১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর) ও তার স্ত্রী শান্তনা রায় (১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর) মুকুল বাবুর হাত থেকে গেরুয়া পতাকা নিজেদের হাতে তুলে নিলেন।

গেরুয়া পতাকা তুলে নেয়ার পর ওই দুই কাউন্সিলর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, অনেকদিন ধরে বিজেপিতে যাবার ইচ্ছা ছিলো, আমাদের এলাকার সংখ্যালঘুদের ভুল বোঝানো হয়েছে বিজেপি সাম্প্রদায়িক দল। মানুষ ভুল শুধরেছেন তাই বিজেপি আসার জন্য সাধারণ মানুষের সমর্থননিয়ে দলে যোগদান করছি।

Related posts

জুলাইয়ের মধ্যেই মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের ফলাফলঃ মুখ্যমন্ত্রী

E Zero Point

কালনার প্রত্যন্ত গ্রামের মেয়ে অন্বেষার স্বপ্ন ডাক্তার হওয়া, বাধা অর্থাভাব

E Zero Point

আবাস যোজনায় দুর্ণীতির রুখতে ডেপুটেশন মেমারিতে

E Zero Point

মতামত দিন