17/07/2026 : 2:29 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

জিরো পয়েন্ট নিউজ – সুমিত ঘোষ, মালদা, ৩১ ডিসেম্বর, ২০২০:


পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ইংরেজবাজার থানার নরসিং কুপ্পা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম গোবিন্দ সরকার (২৭)। পেশায় তিনি ছিলেন শ্রমিক।


তবে মৃত্যুর ঘটনা নিয়ে রহস্য দানা বেঁধেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে ছিল ওই যুবক। তারপরে আর কোন খোঁজ মিলেনি ।
বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি পুকুর পাড়ে এক জোড়া জুতা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর পরিবারের লোকেরা সেই জুতা শনাক্ত করে।


স্থানীয়রা জানিয়েছেন, খবর পেয়ে প্রথমে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দমকল এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু জরুরী সামগ্রী না থাকার কারণে তারা উদ্ধার কাজ শুরু করতে পারেননি।
বুধবার রাতে হ্যালোজেন আলো জ্বালিয়ে স্থানীয় জেলেদের উদ্যোগে হাজারি বংশী দিয়ে শুরু হয় উদ্ধারকাজ। কয়েক ঘন্টার প্রয়াসে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার করা হয়। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা কাজ শুরু করার আগেই উদ্ধার হয় যুবকের মৃতদেহ।


এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তবে কি কারণে ওই যুবকের মৃত্যু তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Related posts

পঠন-পাঠন শুরু হলো মেমারি শহরের বিদ্যালয়ে

E Zero Point

দিদির সুরক্ষা কবজ কর্মসূচি মেমারি দু নম্বর ব্লকে

E Zero Point

বর্ধমানে উদ্ধার হলো দুটি তাজা বোমা

E Zero Point

মতামত দিন