07/09/2026 : 2:58 PM
আমার বাংলা

পরাক্রম মানে বুঝি না, উনি দেশনায়ক ছিলেনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ২৩ জানুয়ারি ২০২১:


নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে এদিন বেশ কিছু কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুপুর ১২টা ১৫মিনিটে শ্যামবাজার পাঁচমাথার নেতাজির মূর্তির পাদদেশ থেকে রেড রোডে সামনে নেতাজির মূর্তির পাদদেশ পর্যন্ত শোভাযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজির ১২৫ তম জন্মদিন উপলক্ষ্যে দেশনায়ক দিবস হিসাবে পালন করবে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, নেতাজি সুভাষচন্দ্র বসু একটা আবেগ। আজও আমার মনে দুঃখ রয়ে গেছে, তার জন্মদিনটা জানলেও, মৃত্যুদিনটা এখনও জানি না।  পরাক্রম মানে আমি বুঝি না। বাংলা, ইংরাজি, সংস্কৃত শব্দ কোনটা আমি জানি না। আমি এটা জানি উনি দেশপ্রেমিক ছিলেন। উনি একজন দেশনায়ক। উনি বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো। তিনি একজন দার্শনিকও ছিলেন। তাঁর চিন্তাভাবনা তৈরি ন্যাশনাল প্ল্যানিং কমিশন উঠেই দিয়েছে। যদি আমরা সত্যি নেতাজিকে ভালোবাসি তাহলে কেন এটা তুলে দেওয়া হল। পোর্টের নাম ছিল সুভাষ বন্দর। সেটাও তুলে দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম তাকে দেশনায়ক হিসাবে আখ্যা দিয়েছিলেন। তাই আমরা দিনটির নাম দেশনায়ক দিবস রেখেছি।

Related posts

বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত ভাতার

ezeropoint +91 7797331771

একটি মানবিক আবেদনঃ জীবনযুদ্ধে লড়াই করছে মেমারি যুবক

ezeropoint +91 7797331771

এশিয়ায় প্রথমঃ পোড়া সিগারেটে লালারসের ডিএনএ খুনিদের পাঠালো যাবৎজীবন কারাবাসে   

ezeropoint +91 7797331771

মতামত দিন