26/02/2026 : 2:34 AM
আমার বাংলাক্রিকেটখেলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

এমপিএলঃ ক্রিকেট লাভারস ভাটপাড়া, সোনামুখী ক্রিকেট অ্যাকাডেমী সেমিফাইনালে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ৫ ফেব্রুয়ারি ২০২১:


আজ থেকে মেমারি নবপল্লী মাঠে শুরু হলো মেমারি প্রিমিয়ার লিগ। তিন দিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট ষোলটি টিম অংশগ্রহণ করেছে। আজ লোকনাথ মেমারি, ন্যাশনাল মেমারি, মন্দিরা একাদশ মেমারি, সোহেল একাদশ মেমারি, ক্রিকেট লাভারস ভাটপাড়া, সোনামুখী ক্রিকেট অ্যাকাডেমী, স্টাম টু স্টাম বরানগর, বাঁকুড়া একাদশ টিম অংশগ্রহণ করেছিল।

ক্রিকেট লাভারস ভাটপাড়া বনাম সোহেল একাদশের মধ্যে প্রথম কোয়ার্টর ফাইনাল খেলা হয়। সোহেল একাদশ টসে জেতার পর প্রথম ব্যাট করে। ৪ উইকেট হারিয়ে ৫ ওভারে ৫৯ রান করে। সোহেল একাদশের হয়ে সর্বোচ্চ রান করেন কৌশিক (২১) এবং ক্রিকেট লাভারস ভাটপাড়ার বিল্টু সর্বোচ্চ ৩ উইকেট নেয়। অন্যদিকে ক্রিকেট লাভারস ভাটপাড়া মাত্র ১ উইকেট হারিয়ে ৩ ওভারে ৬১ রান করে সেমিফাইনালে ওঠে। সর্বোচ্চ রান করেন ক্রিকেট লাভারস ভাটপাড়ার সুনীল (৫৪ নটআউট) ও সোহেল একাদশের বোলার সুশীল ১ টি উইকেট নেয়।

দ্বিতীয় কোয়ার্টর ফাইনাল খেলায় মুখোমুখি হয় লোকানাথ একাদশ বনাম সোনামুখী ক্রিকেট অ্যাকাডেমি। লোকানাথ একাদশ প্রথম ব্যাট করে। ৪ উইকেট হারিয়ে ৫ ওভারে ৫৪ রান করে। লোকানাথ একাদশের হয়ে সর্বোচ্চ রান করেন রাজ (১৪) এবং সোনামুখী ক্রিকেট অ্যাকাডেমির শৈলেশ সর্বোচ্চ ৩ উইকেট নেয়। অন্যদিকে সোনামুখী ক্রিকেট অ্যাকাডেমি মাত্র ১ উইকেট হারিয়ে ৩.৫ ওভারে ৫৮ রান করে সেমিফাইনালে ওঠে। সর্বোচ্চ রান করেন সোনামুখী ক্রিকেট অ্যাকাডেমির তারা সিং (৩৮ নটআউট)।

শনিবার ৬ ফেব্রুয়ারি বাকী ৮টা দলের খেলা হবে। রবিবার ৭ ফেব্রুয়ারি প্রথম সেমিফাইনাল ও দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

Related posts

লকডাউন থেকে আংশিক লকডাউনঃ তাঁতশিল্পীদের অবস্থা এখনও খারাপ

E Zero Point

মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত লরি চালক

E Zero Point

পর্যাপ্ত পরিমাণে করোনা ভ্যাকসিনের দাবীতে মানকর হাসপাতালে ডেপুটেশন

E Zero Point

মতামত দিন