29/08/2026 : 8:02 PM
আমার বাংলাউত্তর বঙ্গকোচবিহার

মেখলিগঞ্জে পালিত হলো জাতীয় ক্ষত্রিয় দিবস

জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ১১ ফেব্রুয়ারি ২০২১:


ক্ষত্রিয় তেজকে বজায় রাখতে বুধবার দিন l মেখেলিগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গায়, ভোটবাড়ী, জামালদহ, রানীরহাট, কুচুলীবাড়ি, বিভিন্ন জায়গায় সারম্বরে পালিত হলো, জাতীয় ক্ষত্রিয় দিবস l বিভিন্ন গ্রামপঞ্চায়েত এলাকার, রাজবংশী উপনয়ন উৎসব কমিটির পক্ষথেকে দিনটি পালন করা হয় l এদিন ৮০-৯০ জনের মতো রাজবংশী যুবক মস্তক মুন্ডন করে, উপনয়ন গ্রহণ করেন অর্থাৎ পৈতা গ্রহণ করেন l

জানাযায়,১৩১৯ সালে তৎকালীন অবিভক্ত জলপাইগুড়ি জেলার দেবীগঞ্জের পেরোল গ্রামে এবং করতোয়া নদীর উপকূলে, ব্রাহ্মণের উপস্থিতিতে, ২৭ সে মাঘ মস্তক মুন্ডন করে গণ উপনয়ন গ্রহণ করার মাধ্যমে’ পৈতে’নেয়ার রীতি চালু করা হয় l রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা,উপনয়ন নেয়ার মাধ্যমে, রাজবংশী সমাজের সংস্কার করার উদ্যোগ নিয়ে ছিলেন l তাই ২৭ সে মাঘ দিনটি রাজবংশীরা ঐতিহাসিক দিন হিসেবে উদযাপন করেন l আয়োজক কমিটির সদস্য সুরজিৎ রায়, জানান, রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা, তৎকালীন, সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে, উপনয়ন এর মাধ্যমে ক্ষত্রিয় তেজ কে বজায় রাখতে “পৈতে “প্রদানের ব্যবস্থা গ্রহণ করেন, আর সেই রীতি বজায় রাখতেই রাজবংশী যুবকরা ২৭ সে মাঘ দিনটিতে, মস্তক মুন্ডন করে, উপনয়ন গ্রহণ করেন l

Related posts

পাণ্ডুয়ায় সরাই তিন্না পঞ্চায়েতে সারা ভারত খেতমজুর ইউনিয়ন ও কৃষক সভার ডেপুটেশন

E Zero Point

মঙ্গলকোটের পঞ্চায়েতের উদ্যোগে হনুমান মন্দির উদ্বোধন

E Zero Point

মেমারির রাস্তায় অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থীকে হাসপাতালে পৌঁছালো পুলিশ

E Zero Point

মতামত দিন